ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

বিশ্ব ভালোবাসা দিবস থেকে তাপমাত্রা বাড়বে ঢাকায়

নিজস্ব প্রতিবেদক: শীতের প্রাণ অগ্রহায়ণ-পৌষ ইতোমধ্যে নিয়েছে বিদায়। ‘মাঘ মাসে বাঘ কাঁপে’-সেই মাঘ মাসও আর তিন দিন পর বিদায় নেবে। আগামী বুধবার মাঘের বিদায়ের পর বৃহস্পতিবার আগমন ঘটবে বসন্তের শুরু ফাল্গুনের। তাই বলা যায়, মাঘের এ বিদায়ের সঙ্গে সঙ্গে জনবহুল ও অস্বাভাবিক উষ্ণতম অঞ্চল রাজধানী ঢাকা থেকে শীতও বিদায় নিতে যাচ্ছে।

আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, সোমবারসহ (১০ ফেব্রুয়ারি) গত তিন দিনে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। এ তিন দিন ধরে ঢাকায় তুলনামূলকভাবে গরম অনুভূত হচ্ছে। এই তিন দিনের আগে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে। তখন শীতের অনুভূতি ছিল।

আবহাওয়াবিদরা বলছেন, মঙ্গল (১১ ফেব্রুয়ারি) এবং বুধ ও বৃহস্পতিবার ঢাকায় তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে। তারপর থেকে তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়ার সম্ভাবনা রয়েছে। এরপর ঢাকায় তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামার সম্ভাবনা নেই। অর্থাৎ আগামী তিন দিন পর থেকে ঢাকায় গরমের অনুভূতি চলে আসতে থাকবে।

এ বিষয়ে আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম বলেন, ‘১১, ১২ ও ১৩ ফেব্রুয়ারিতে ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আসতে পারে ঢাকার তাপমাত্রা। ১৪ ফেব্রুয়ারি থেকে তাপমাত্রা আবার বাড়তে শুরু করবে। এরপর ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা আসতে পারে। কিন্তু এর নিচে নামার সম্ভাবনা নেই। অর্থাৎ এরপর থেকে গরমের অনুভূতি চলে আসবে রাজধানীতে।’

এদিকে সোমবার সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা ও শ্রীমঙ্গল অঞ্চলসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

রাজধানী থেকে শীত বিদায় নিতে শুরু করলেও দেশের অন্যান্য অঞ্চলে আরও কিছুদিন শীত বিরাজ করবে বলেও মনে করছেন আবহাওয়াবিদরা।

আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৬ দশমিক ২ ডিগ্রি, রোববার ছিল ১৭ ডিগ্রি ও শনিবার ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তার আগে ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

বিশ্ব ভালোবাসা দিবস থেকে তাপমাত্রা বাড়বে ঢাকায়

আপডেট টাইম : ০৭:২৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০