ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

সব এমআরপিকে ই-পাসপোর্টে রূপান্তর হবে ৫ বছরে

জ্যেষ্ঠ প্রতিবেদক: আগামী পাঁচ বছরের মধ্যে পর্যায়ক্রমে সব মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) ই-পাসপোর্টে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান কামাল।

আজ সোমবার জাতীয় সংসদ অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম শামসুন নাহারের প্রশ্নের লিখিত জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান কামাল এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) এবং ই-পাসপোর্ট আন্তর্জাতিকভাবে স্বীকৃত ভ্রমণ দলিল। বাংলাদেশ বিশ্বে ১১৯তম এবং দক্ষিণ এশিয়ায় প্রথম দেশ হিসেবে ঝুঁকিমুক্ত নিরাপদ ই-পাসপোর্ট প্রবর্তন করেছে।

তিনি বলেন, মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) এবং ই-পাসপোর্ট যুগপৎভাবে চলমান থাকবে। অগ্রাধিকার ভিত্তিতে ঢাকার বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস, উত্তরার আঞ্চলিক পাসপোর্ট অফিস এবং যাত্রাবাড়ী আঞ্চলিক পাসপোর্ট অফিসে ই-পাসপোর্ট কার্যক্রম চালু করা হয়েছে। ১৮ মাসের মধ্যে পর্যায়ক্রমে সকল বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস এবং আঞ্চলিক পাসপোর্ট অফিসসে ই-পাসপোর্ট চালু করা হবে।

মন্ত্রীর দেয়া তথ্য অনুযায়ী ৪৮ পাতার পাঁচবছর মেয়াদি ই-পাসপোর্ট ফি সাড়ে ৩ হাজার টাকা (সাধারণ), জরুরি সাড়ে ৫ হাজার এবং অতিজরুরি সাড়ে ৭ হাজার টাকা। ১০ বছর মেয়াদি ৪৮ পাতার ই-পাসপোর্টের ফি যথাক্রমে ৫ হাজার, ৭ হাজার ও ৯ হাজার টাকা। ৬৪ পাতার পাঁচবছর মেয়াদি ই-পাসপোর্ট সাড়ে ৫ হাজার (সাধারণ), জরুরি সাড়ে ৭ হাজার এবং অতিজরুরি সাড়ে ১০ হাজার। ১০ বছর মেয়াদি ৬৪ পাতার ই-পাসপোর্ট ৭ হাজার (সাধারণ), জরুরি ৯ হাজার এবং অতিজরুরি ১২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ

সব এমআরপিকে ই-পাসপোর্টে রূপান্তর হবে ৫ বছরে

আপডেট টাইম : ০৮:২০:৫২ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০