ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

গোপালগঞ্জে ২৮ শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিলো রাতে

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে খ্রিষ্টান ধর্মের সেভেন্থ ডে অ্যাডভান্টিস্ট সম্প্রদায়ের ২৮ শিক্ষার্থী রাতে এসএসসি পরীক্ষা দিয়েছে। তারা সবাই মুকসুদপুর উপজেলার কেলগ মুখার্জী সেমিনারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

ঢাকা বোর্ডের অনুমতিতে জলিরপাড় জেকেএমবি মল্লিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত তাদের পরীক্ষা নেওয়া হয়।

আজ শনিবার ছিল তাদের খ্রীষ্ট ধর্ম পরীক্ষা। তাদের ধর্মীয় বিধান মতে শনিবার দিনের বেলায় লেখা নিষেধ। তাই পরীক্ষার্থীরা রাতে পরীক্ষা দেয়। পরীক্ষার্থীদের মধ্যে ১৩ জন মেয়ে এবং ১৫ জন ছেলে ছিল। ২৯ জন পরীক্ষার্থীর পরীক্ষা দেওয়ার কথা থাকলেও একজন ছাত্রী অনুপস্থিত ছিলেন বলে জানায় কেন্দ্র সচিব।

তবে ঢাকা বোর্ডের নির্দেশে অন্যান্যদের সঙ্গে ওই ২৮ পরীক্ষার্থীকে সকাল ৯টায় কেন্দ্রে প্রবেশ করতে হয়। রাত ৯টার পর পরীক্ষা শেষে তাদের বাইরে যেতে দেওয়া হয়। এবছর ওই শিক্ষার্থীদের ১৫ ফেব্রুয়ারি ছাড়াও আগামী ২২ ফেব্রুয়ারির পরীক্ষাও রাতে নেওয়া হবে বলে জানান কেন্দ্র সচিব মিনতী বৈদ্য।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

গোপালগঞ্জে ২৮ শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিলো রাতে

আপডেট টাইম : ১১:২১:৫২ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২০