ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

বাংলাদেশের মিডিয়াকে ধন‌্যবাদ জানালেন চীনা রাষ্ট্রদূত

অনলাইন ডেস্ক: ‘করোনাভাইরাস চীনে সৃষ্টি হয়েছে এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। পশ্চিমারা বারবার অপপ্রচার করছে এই ভাইরাস চীনে সৃষ্টি হয়েছে, তা সত্য নয়।

আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিক্যাব আয়োজিত ‘ডিক্যাব টকে’ এসব কথা বলেন তিনি।

তিনি দাবি করেন, করোনাভাইরাস নিয়ে পশ্চিমা মিডিয়া অপপ্রচার চালাচ্ছে অভিযোগ করে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন, এক্ষেত্রে বাংলাদেশের মিডিয়া বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করছে। এ জন্য বাংলাদেশের মিডিয়াকে ধন্যবাদ জানান তিনি।

চীনের রাষ্ট্রদূত বলেন, ‘অনেক দেশ চীনকে দোষারোপ করছে, যা বাঞ্ছনীয় নয়। চীনের সরকার এ ইস্যুতে খুবই সতর্ক ভূমিকা পালন করছে।’

তিনি বলেন, ‘আন্তর্জাতিক মানের চিকিৎসা কেন্দ্র গড়ে তুলেছে চীন। বিভিন্ন প্রান্ত থেকে আড়াই হাজার চিকিৎসাকর্মীকে উহান রাজ্যে নিয়োগ করা হয়েছে।’

তিনি বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ সম্পর্কে চীন স্বচ্ছতা বজায় রেখেছে এবং সকল তথ্য বিশ্বকে জানানো হচ্ছে।’ গোটা বিশ্বকে এই ভাইরাসের সংক্রমণ রোধে করণীয় নির্ধারণে এগিয়ে আসার আহ্বান জানান চীনা রাষ্ট্রদূত।

তিনি বলেন, ‘ঢাকাস্থ চীনের দূতাবাস চীনা নাগরিকদের এ দেশে থাকতে নির্দেশনা দিয়েছে এবং বাংলাদেশে বিভিন্ন কাজে যুক্ত যারা চীনে ফিরে গেছেন তাদের এখনই ফিরে আসতে নিষেধ করা হয়েছে। চীনে কর্মরত কোনো বাংলাদেশি এবং বাংলাদেশে কর্মরত কোনো চীনা নাগরিক এখনো করোনাভাইরাসে আক্রান্ত হয়নি। দুর্ভাগ্যজনকভাবে সিঙ্গাপুরে ও চীনের বাইরে পাঁচজন বাংলাদেশি সংক্রামিত হয়েছেন।’

চীনের প্রেসিডেন্টকে লেখা প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিঠির কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাইরাসের আক্রমণে স্বজন হারানো চীনা পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন। চীন সরকার কর্তৃক দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সঠিকভাবে সেবা প্রদানেরও প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী।’

তিনি বলেন, ‘করোনাভাইরাস শনাক্ত করতে বাংলাদেশকে অত্যাধুনিক প্রযুক্তির ৫০০টি স্বাস্থ্য পরীক্ষার উপকরণ (কিট) দিচ্ছে চীন। আগামী দুই দিনের মধ্যে উপকরণগুলো বাংলাদেশে এসে পৌঁছাবে।’

অনুষ্ঠানে ডিক্যাব সভাপতি আঙ্গুর নাহার মন্টি ও সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান বক্তব্য রাখেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ

বাংলাদেশের মিডিয়াকে ধন‌্যবাদ জানালেন চীনা রাষ্ট্রদূত

আপডেট টাইম : ০৩:৩৭:৩০ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২০