ঢাকা ০১:৪১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

জয়ের পর জরিমানাও গুনতে হল ইংলিশদের

ক্রীড়া ডেস্ক : ইয়ান মরগানের ছক্কা বৃষ্টিতে দক্ষিণ আফ্রিকার ছুড়ে দেওয়া ২২৩ রান তাড়া করে জিতেছে ইংল্যান্ড। তবে ওই জয়ের পর জরিমানাও গুনতে হল ইংলিশদের। সেঞ্চুরিয়নে প্রোটিয়াদের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে স্লো ওভার রেটের কারণে ইংল্যান্ডের খেলোয়াড়দের ম্যাচ ফি এর ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।

২০ ওভার শেষ করতে যে সময় বেঁধে দেওয়া ছিল তার চেয়ে এক ওভার কম করতে পারে ইংল্যান্ড। আইসিসির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারলে যে কয় ওভার কম করে সে অনুযায়ী জরিমানা নির্ধারণ করা হয়। ১ ওভার কম করায় ২০ শতাংশ জরিমানা করা হয় ইংল্যান্ড দলকে।

আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি ডেভিড বুন এই জরিমানা করেন। অনফিল্ড আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টোক ও আলাহুদিয়েন পালেকার, তৃতীয় আম্পায়ার বোনগানি জেলি ও চতুর্থ আম্পায়ার ব্রাড হোয়াইট সেটিতে অনুমোদন দেন। ইয়ান মরগান জরিমানা মেনে নেওয়ায় আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

জয়ের পর জরিমানাও গুনতে হল ইংলিশদের

আপডেট টাইম : ০৫:২০:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২০