ঢাকা ০৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

বাংলা ভাষা নিয়ে আরএফএল-এর ৬৮’র বাংলা কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সচেতনতামূলক ৬৮’র বাংলা নামে একটি কর্মসূচি শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় গৃহস্থালী পণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান আরএফএল।

বাংলা ভাষার বিকৃত উচ্চারণ ও বিদেশি ভাষার সংমিশ্রণ নিয়ে মানুষকে সচেতন করা এবং তরুণ সমাজকে সম্পূর্ণভাবে বাংলা ভাষায় কথা বলতে আগ্রহী করে তুলতে এ উদ্যোগ নেয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর বাড্ডায় প্রিমিয়ার প্লাজায় ৬৮’র বাংলা এর কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল।

তিনি বলেন, মাতৃভাষার অর্জন ৬৮ বছরে পদার্পণ করতে যাচ্ছে। কিন্তু ৬৮ বছরের এ যাত্রায় আমরা অনেকেই শুদ্ধভাবে একটানা ৬৮ সেকেন্ড বাংলায় কথা বলতে পারছি না। কথা বলার সময় আমরা বাংলা ভাষার বিকৃতি ঘটাচ্ছি এবং বিদেশি ভাষার সংমিশ্রণ করছি। তাই সম্পূর্ণভাবে বাংলা ভাষায় কথা বলার বিষয়ে মানুষকে আগ্রহী করতে আমাদের এ কর্মসূচি।

আর এন পাল আরও বলেন, আরএফএল দেশীয় একটি প্রতিষ্ঠান। গুণগত মানের কারণে আমাদের প্রতিটি পণ্য ভােক্তাদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। আমরা মনে করি, যে ভাষা স্বাধীনতার বীজ বপন করেছিল, সেই প্রিয় মাতৃভাষার মান অক্ষুণ্ন রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে।

ডিউরেবল প্লাস্টিক এর বিপণন বিভাগের প্রধান রাশেদ-উল-আলম বলেন, কর্মসূচির অধীনে আমরা অনলাইনে একটি প্রতিযােগিতার আয়ােজন করেছি। এ জন্য বাংলা ভাষা, বইমেলা, ২১ ফেব্রুয়ারি ও ভাষা আন্দোলন- এ চারটি বিষয়ের যেকোনো একটি বিষয়ে সম্পূর্ণভাবে ৬৮ সেকেন্ড বাংলায় কথা বলে তার ভিডিও পাঠাতে হবে।

ভিডিও পাঠানো ঠিকানা- rflplastics.com/68-r-bangla। যেখান থেকে সেরা ১০ জনকে দেয়া হবে আকর্ষণীয় পুরস্কার।

এছাড়া কর্মসূচির অধীনে সচেতনামূলক তথ্যচিত্র প্রচার, জনসাধারণের মাঝে প্রচারপত্র বিলি, বেস্ট বাইসহ আরএফএল-এর বিভিন্ন বিক্রয়কেন্দ্রের মাধ্যমে প্রচারণা চালাবে আরএফএল। কর্মসূচিটি চলবে আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

সংবাদ সম্মেলনে প্রাণ-আরএফএল গ্রুপের সহকারী মহাব্যবস্থাপক (জনসংযােগ) জিয়াউল হক, ডিউরেবল প্লাস্টিক-এর জ্যেষ্ঠ ব্যবস্থাপক (ব্র্যান্ড) ইসফাকুল হকসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

বাংলা ভাষা নিয়ে আরএফএল-এর ৬৮’র বাংলা কর্মসূচি

আপডেট টাইম : ০৩:২৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২০