ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

বাংলাদেশ ও নেপাল বাড়াতে চায় বাণিজ্য-কানেকটিভিটি

অনলাইন ডেস্ক: বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে ব্রিফিংবাংলাদেশ ও নেপালের মধ্যে বাণিজ্য ও কানেকটিভিটি বাড়াতে একটি টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এবং নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ কুমার গাওয়ালির মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় বৈঠকের পর নেপালের পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, আমরা আমাদের বাণিজ্য বাড়াতে চাই। এটি এখন সীমিত পর্যায়ে রয়েছে এবং এটি বাড়ানোর অনেক সুযোগ রয়েছে।

টাস্কফোর্সের বিষয়ে তিনি বলেন, এটি কীভাবে বাণিজ্য ও কানেকটিভিটি বাড়ানো যায় তা নিয়ে কাজ করবে।

দুই দেশের মধ্যে বিদ্যুৎ আমদানি চুক্তির বিষয়ে তিনি বলেন, ভারতের জিএমআর কোম্পানি জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করছে। সেখান থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করবে বাংলাদেশ। কবে নাগাদ আমদানি শুরু হবে জানতে চাইলে তিনি বলেন, এটি জিএমআর কোম্পানির ওপর নির্ভর করছে। তবে আগামী ৫-৬ বছরের মধ্যে তা সম্ভব হতে পারে।

অনিষ্পত্তি চুক্তির বিষয়ে তিনি বলেন, আমরা দুটি চুক্তি নিয়ে কাজ করছি। একটি অগ্রাধিকার বাণিজ্যিক চুক্তি, অপরটি হলো বিনিয়োগ সুরক্ষা চুক্তি।

বৈঠক বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, নেপালের পক্ষ থেকে একটি প্রস্তাব আসছে সৈয়দপুর বিমানবন্দর ব্যবহারের জন্য। এই প্রস্তাবটি টেকনিক্যাল কমিটি বিবেচনা করবে। মোংলা বন্দর ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, এটি নিয়ে উভয়পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। আমাদের সক্ষমতা বাড়াতে হবে।

বাণিজ্য প্রতিবন্ধকতা বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু কিছু ক্ষেত্রে অশুল্ক বাধা এবং অতিরিক্ত শুল্কের সমস্যা রয়েছে। এগুলো সমাধানে উভয়পক্ষ কাজ করছে বলে জানান তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

বাংলাদেশ ও নেপাল বাড়াতে চায় বাণিজ্য-কানেকটিভিটি

আপডেট টাইম : ০৫:২৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২০