ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

শাহাদাতের স্পিনে জিম্বাবুয়ের স্বস্তি উধাও

ক্রীড়া ডেস্ক: শাহাদাতের প্রথম শিকার, হতাশ জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেগ আর্ভিনজিম্বাবুয়ের উদ্বোধনী জুটি দুশ্চিন্তায় ফেলে দিয়েছিল বিসিবি একাদশকে। বোলাররা অনেক চেষ্টা করেও উইকেট এনে দিতে পারছিলেন না। শেষ পর্যন্ত ১০৫ রানের জুটি ভাঙলেন যুব বিশ্বকাপজয়ী পারভেজ হোসেন।

পারভেজের দুরন্ত থ্রোতে কেভিন কাসুজা (৭০) রান আউট হতেই পাল্টে যায় প্রস্তুতি ম্যাচের চেহারা। অফব্রেক বোলিংয়ে জ্বলে ওঠেন শাহাদাত হোসেন ও আল আমিন জুনিয়র। বিকেএসপিতে প্রথম দিনশেষে সফরকারীদের স্কোর ২৯১/৭। চারটি ক্যাচ না পড়লে আজই হয়তো অলআউট হয়ে যেতো জিম্বাবুয়ে।

৮ ওভারে ১৬ রান খরচায় তিন উইকেট নিয়ে দিনের সেরা বোলার শাহাদাত। ৪০ রানে আল আমিনের শিকার দুটি। অন্য উইকেটটি আরেক বিশ্বকাপজয়ী শরীফুল ইসলামের।

দিনের শেষে আকবরদের মুখে হাসিদক্ষিণ আফ্রিকায় বল করার সুযোগ পাননি। তবে সেজন্য মনখারাপ হয়নি শাহাদাতের, ‘যুব বিশ্বকাপে বোলিংয়ে অনেক অপশন ছিল আমাদের। মূল বোলার ছাড়াও দুজন বাড়তি বোলার ছিল। দলের ছয় বোলারের প্রত্যেকে ভালো করেছে। কেউ খারাপ করলে আমি হয়তো বল করার সুযোগ পেতাম। কেউ খারাপ করেনি, আমিও সুযোগ পাইনি।’

আজকের সাফল্য নিয়ে তরুণ অলরাউন্ডারের বিশ্লেষণ, ‘আমি নিজের প্রসেসে বোলিং করেছি। বেশি কিছু চিন্তা করিনি। শুধু ভেবেছি ডট বল করলে এমনিতেই উইকেট চলে আসবে।’

সাধারণত স্পিন নির্ভর দল নিয়ে জিম্বাবুয়ের মুখোমুখি হয় বাংলাদেশ। দুই দিনের প্রস্তুতি ম্যাচেও সফরকারীরা ভেঙে পড়েছে স্পিনে। শাহাদাত অবশ্য দলের পেসারদের অবদান খাটো করে দেখছেন না, ‘ওরা কিন্তু পেসও তেমন ভালো খেলেনি। স্পিনাররা উইকেট নিয়েছে বলে মনে হচ্ছে ওরা স্পিন বলে খারাপ। উইকেট খারাপও না, ভালোও না। ব্যাটসম্যানদের পক্ষেই ধরতে পারেন। তেমন পেস সহায়ক না। আর স্পিনাররা তো বাংলাদেশের যে কোনও উইকেট থেকেই সুবিধা নিতে পারে।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

শাহাদাতের স্পিনে জিম্বাবুয়ের স্বস্তি উধাও

আপডেট টাইম : ০৮:৪০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২০