ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

চুড়িহাট্টার ৩১ পরিবারকে সহায়তা দিলো ডিএসসিসি

ঢাকা:বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় আগুনে ক্ষতিগ্রস্ত ৩১ পরিবারকে সহায়তা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। নগর ভবনে এক অনুষ্ঠানে এসব পরিবারকে সহায়তা দেন মেয়র সাঈদ খোকন।

সহায়তার অংশ হিসেবে ৩১ পরিবারের ২১ জনকে সিটি করপোরেশনে পরিচ্ছন্নকর্মী হিসেবে ( মাস্টার রোল) নিয়োগপত্র দেওয়া হয়েছে। চার জনকে দুই লাখ টাকা করে দেওয়া হয়েছে। দুই জনকে একটি দোকান বরাদ্দ দেওয়া হয়েছে। উচ্চ শিক্ষিত চার জনকে যোগ্যতা অনুসারে আগামী দুই সপ্তাহের মধ্যে চাকরি দেওয়ার নিশ্চয়তা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে সাঈদ খোকন বলেন, ‘আমরা ৩১ জনের আবেদন পেয়েছিলাম, ওই আবেদনের ভিত্তিতে আজ তাদের সহায়তা দেওয়া হলো। দুর্ঘটনার দিন আমি সিটি করপোরেশনের কর্মকর্তাদের নিয়ে অসহায় মানুষের পাশে ছিলাম। আমরা আপ্রাণ চেষ্টা করেছি জীবন বাঁচাতে, কিন্তু পারিনি। ১৫-২০ গজ দূরে দাঁড়িয়ে মানুষগুলোর পাশে ছিলাম। আমাদের চেষ্টার কোনও কমতি ছিল না। আমার দায়িত্বের পাঁচ বছরে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। এর মধ্যে চুড়িহাট্টার দুর্ঘটনা একটি।

সাঈদ খোকন বলেন, ‘আগে জীবন, পরে জীবিকা। দক্ষিণ সিটি করপোরেশন জীবনের নিরাপত্তারকে অগ্রাধিকার দিয়েছে। পুরান ঢাকার ব্যবসায়ীদের নিয়ে বসেছি। আলাপ আলোচনা হয়েছে, অগ্নিনির্বাপণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আমরা যদি ঘটনা ভুলে যাই, তাহলে পুনরাবৃত্তি ঘটতে পারে। সব সময় সতর্ক থাকতে হবে। দ্রুত পুরান ঢাকা থেকে কেমিক্যাল গোডাউন সরানো গেলে ঝুঁকি কমবে। আশা করি, শিল্প মন্ত্রণালয় এ বিষয়ে ভূমিকা রাখবে।’
উল্লেখ্য, ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি রাতে পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় আগুন লেগে ৭১ জন প্রাণ হারান। আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয় ওই এলাকার কেমিক্যাল গোডাউনসহ বহু স্থাপনা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ

চুড়িহাট্টার ৩১ পরিবারকে সহায়তা দিলো ডিএসসিসি

আপডেট টাইম : ০৪:২৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২০