ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

রংপুরে লবণের গুদাম থেকে ৫০০০ বোতল ফেনসিডিল জব্দ

রংপুর প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জ উপজেলায় লবণ ও মসলার গুদাম থেকে ৫ হাজার বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে বদরগঞ্জের মধুপুর ইউনিয়নের পাকেরমাথায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ভবনের নিচতলার গুদামে সারের বস্তা ও কার্টনের ভেতর থেকে ফেনসিডিল জব্দ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ সময় গুদামের ভাড়াটিয়া ব্যবসায়ী মশিউর রহমানকে (২৪) আটক করা হয়।

সিআইডি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে মসলা ও লবণের ব্যবসা করার জন্য ভবন মালিক মোজাফ্ফর হোসেনের কাছ থেকে গুদাম ভাড়া নেন মশিউর রহমান। সেখানে তিনি মসলা ও লবণের আড়ালে মাদক ব্যবসা করেন। সিআইডি অভিযান চালিয়ে ১২টি বস্তা ও চারটি কার্টন থেকে ৫ হাজার বোতল ফেনসিডিল জব্দ করে। ফেনসিডিল ছাড়াও গুদামে সামান্য মসলা ও লবণ ছিল।

সিআইডির পরিদর্শক ফেরদৌস ওয়হিদ জানান, মসলা ও লবণের আড়ালে মশিউর মাদকের ব্যবসা করছে, এ সংবাদের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

সিআইডির পুলিশ সুপার শাহরিয়ার রহমান বলেন, গোপন সংবাদ পেয়ে সকাল থেকে ঘটনাস্থলে পাহারা বসানো হয়। পরে গুদামের ভাড়াটিয়াকে ডেকে এনে ফেনসিডিল উদ্ধার করা হয়। মশিউর রহমানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

রংপুরে লবণের গুদাম থেকে ৫০০০ বোতল ফেনসিডিল জব্দ

আপডেট টাইম : ০৮:৫৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২০