ঢাকা ০২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

বাংলা ওয়েবসাইট চালু করলেন ঢাকায় মার্কিন দূতাবাস

অনলাইন ডেস্ক: ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস বাংলা ভাষায় একটি ওয়েবসাইট চালু করেছে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আগের দিন বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স জোয়ান ওয়াগনার এই ওয়েবসাইট উদ্বোধন করেন।

বাংলাভাষীদের তথ্যপ্রাপ্তির সুযোগ নিশ্চিত এবং যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান দ্বিপক্ষীয় সম্পর্ক প্রসারিত করতে এটি সহায়তা করবে বলে মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

ওয়েবসাইটের উদ্বোধনী অনুষ্ঠানে ওয়াগনার বলেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাংলাদেশে এবং বিশ্বজুড়ে বাংলাদেশিদের হৃদয়ে একটি বিশেষ স্থান অধিকার করে আছে। বাংলাদেশের ১৯৫২ সালের ভাষা আন্দোলনই জাতিসংঘকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রবর্তনে উৎসাহিত করে। এই ঐতিহাসিক বাংলাভাষা আন্দোলনকে শ্রদ্ধা জানাতে দূতাবাসের পক্ষে এর নতুন বাংলা ওয়েবসাইট উদ্বোধন করা আমার জন্য সম্মান এবং আনন্দের।’

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দূতাবাসের বাংলা ভাষার ওয়েবসাইট ও ইংরেজি ওয়েবসাইট প্রায় একইরকম। এ ওয়েবসাইট থেকে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের ক্রমবর্ধমান দ্বিপক্ষীয় সম্পর্ক, ব্যবসা-বাণিজ্যের সুযোগ, ভ্রমণ ভিসা, সংস্কৃতি, শিক্ষা ও পেশাগত কার্যক্রম বিনিময়সহ বিভিন্ন বিষয়ে তথ্য জানা যাবে।

এ ওয়েবসাইট দূতাবাসকে বাংলাদেশিদের সঙ্গে আরও কার্যকরভাবে যোগাযোগে সহায়তা করবে। দুই ভাষার মানুষের জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি, ব্যবসা-বাণিজ্যের সুযোগ, যুক্তরাষ্ট্র ভ্রমণের ভিসা এবং শিক্ষাগত ও পেশাগত কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে যাতে তথ্য পাওয়া নিশ্চিত হয়, সেজন্য বাংলা ও ইংরেজি উভয় ওয়েবসাইটই নিয়মিত আপডেট করা হবে।

সংবাদ বিজ্ঞপ্তি, মিডিয়া নোট, প্রেস বিবৃতি, সংবাদবিষয়ক অনুষ্ঠান, নিরাপত্তা ও জরুরি বার্তা, বক্তৃতা, মিডিয়া সাক্ষাৎকার এবং অন্যান্য বার্তা ইংরেজি এবং বাংলা উভয় ভাষায়ই পোস্ট করা অব্যাহত থাকবে।

বাংলাদেশের বাইরে থাকায় অনুষ্ঠানে অংশ নিতে পারেননি ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার। তবে নতুন ওয়েবসাইট সম্পর্কে তিনি একটি বার্তা পাঠিয়েছেন। এতে তিনি বলেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রাক্কালে যুক্তরাষ্ট্র দূতাবাসের নতুন বাংলা ভাষার ওয়েবসাইটের উদ্বোধন ঘোষণা করতে পেরে আমি গর্বিত। আমরা আশা করি, এ অসাধারণ জাতি যে ভাষার মর্যাদা রক্ষার জন্য বীরত্বের সঙ্গে লড়েছে সেই বাংলা ভাষার নতুন ওয়েবসাইট বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি করবে।‘

যুক্তরাষ্ট্র দূতাবাসের বাংলা ওয়েবসাইট দেখতে এই ঠিকানায় (https://bd.usembassy.gov/bn/) এবং ইংরেজি ওয়েবসাইট দেখতে যেতে হবে(https://bd.usembassy.gov/) এই ঠিকানায়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু

বাংলা ওয়েবসাইট চালু করলেন ঢাকায় মার্কিন দূতাবাস

আপডেট টাইম : ০৯:১১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২০