ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

প্রিমিয়ার লিগের রোমাঞ্চকর ম্যাচে বসুন্ধরার জয়

ক্রীড়া ডেস্ক: বসুন্ধরা কিংসের গোলের উল্লাস৩-০ গোলে এগিয়ে সহজ জয়ের আশাই করেছিল বসুন্ধরা কিংস। কিন্তু ব্রাদার্স ইউনিয়ন যে এভাবে ঘুরে দাঁড়াবে, কে ভেবেছিল! দুই গোল ফিরিয়ে ম্যাচটা জমিয়ে তুলেছিল ব্রাদার্স। তবে চ্যাম্পিয়নদের কাছ থেকে এক পয়েন্ট কেড়ে নিতে পারেনি। আজ মঙ্গলবার প্রিমিয়ার লিগের রোমাঞ্চকর ম্যাচে বসুন্ধরা জিতেছে ৩-২ গোলে।

তিন ম্যাচ থেকে বসুন্ধরার সংগ্রহ ৭ পয়েন্ট। সমান ম্যাচে ২ পয়েন্ট ব্রাদার্সের।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১৭ মিনিটে এগিয়ে যায় বসুন্ধরা। বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে গোলকিপার জাফর সরদারকে পরাস্ত করেন মোহাম্মদ ইব্রাহিম।

৪৪ মিনিটে আবার লিগ চ্যাম্পিয়নদের গোল। বাঁ প্রান্ত দিয়ে ঢুকে, একজন ডিফেন্ডার ও গোলকিপারকে বডি ডজে ছিটকে দিয়ে কোনাকুনি শটে বল জালে জড়িয়ে দেন ইব্রাহিম।

দ্বিতীয়ার্ধের শুরুতে তৃতীয় গোলের দেখা পায় বসুন্ধরা। ৪৭ মিনিটে দানিয়েল কলিনদ্রেসের বাঁকানো শট দূরের পোস্ট দিয়ে চলে যায় জালে।

কিন্তু ব্রাদার্স হাল ছেড়ে দেয়নি। ৬৩ মিনিটে মোবারকের ক্রস বুক দিয়ে নামিয়ে গোল করেন কিংসলে চিগোজি।

৭৬ মিনিটে কিংসলের ক্রস থেকে বক্সের ভেতরে থাকা অরুপ বৈদ্যর হেডে স্কোরলাইন হয়ে যায় ৩-২।

মাঠে তখন দারুণ উত্তেজনা। তবে অনেক চেষ্টা করেও ব্রাদার্স সমতাসূচক গোলের দেখা পায়নি। তাই তিন পয়েন্ট নিয়ে স্বস্তিতে মাঠ ছাড়তে পেরেছে বসুন্ধরা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

প্রিমিয়ার লিগের রোমাঞ্চকর ম্যাচে বসুন্ধরার জয়

আপডেট টাইম : ১০:০৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২০