ঢাকা ০১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

কেরানীগঞ্জে অপহৃত যুবকের লাশ উদ্ধার

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে অপহরণের তিন দিন পর এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম মোকসেদুল মমিন চৌকিদার (১৮)। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শুভাঢ্যা ইউনিয়নের রতনের খামার এলাকায় বালুর নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে বুধবার রাতে রাজধানীর নবাবপুর রোড থেকে ফাহিম (১৯) নামের এক অপহরণকারীকে আটক করা হয়।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম জানান, এই ঘটনায় থানায় মামলা হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। আটক ফাহিমের বাবার নাম আব্দুর রহিম। বাসা শুভাঢ্যার হাবিব নগর এলাকায়। নিহতের বাবার নাম সাহাবুদ্দিন চৌকিদার। তাদের বাসা জিনজিরা ইউনিয়নের বন্দ ডাকপাড়া এলাকায়।

নিহতের বাবা সাহাবুদ্দিন জানান, তার ছেলে গত সোমবার দুপুরে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। পরের দিন মঙ্গলবার ছেলের মোবাইল ফোন থেকে তাকে জানানো হয়, তাকে অপহরণ করা হয়েছে। তাকে জীবিত পেতে হলে ২ কোটি টাকা মুক্তিপণ দিতে হবে। এই ঘটনায় তিনি ওইদিনই কেরানীগঞ্জ মডেল থানায় একটি জিডি করেন। তিনি দুই দফায় ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা বিকাশের মাধ্যমে অপহরণকারীদের দেন। পরে তিনি র‌্যাব-১০ কেরানীগঞ্জ কোম্পানি কমান্ডার বরাবর একটি লিখিত আবেদন করেন। তথ্যপ্রযুক্তির মাধ্যমে র‌্যাব-১০ বুধবার রাতে রাজধানীর নবাবপুর রোড থেকে ৫ হাজার টাকাসহ অপহরণকারী ফাহিমকে আটক করে। র‌্যাবের জিজ্ঞাসাবাদে ফাহিম ঘটনার সত্যতা স্বীকার করে। তার দেখানো রতনের খামার এলাকায় বালুর নিচ থেকে গলাকাটা অবস্থায় মোকসেদুলের লাশ উদ্ধার করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

কেরানীগঞ্জে অপহৃত যুবকের লাশ উদ্ধার

আপডেট টাইম : ০৯:৪০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২০