ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

১৩ বছর পর ফাইনালে বাংলা

ক্রীড়া ডেস্ক : আট-আটবারের চ্যাম্পিয়ন কর্ণাটককে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলা (পশ্চিমবঙ্গ)। সবশেষ ২০০৭ সালে তারা ভারতের ঘরোয়া টুর্নামেন্টের সবচেয়ে মর্যাদাকর রঞ্জি ট্রফির ফাইনাল খেলেছিল। অবশ্য সেবার তারা রানার্স-আপ হয়েছিল। সবশেষ ১৯৯০ সালে তারা জিতেছিল রঞ্জি ট্রফির শিরোপা। সেবার বাংলার হয়ে অভিষেক হয়েছিল সৌরভ গাঙ্গুলির। বর্তমানে তিনি ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) সভাপতি। ৩০ বছর পর বাংলার ক্রিকেটাররা পারবে কি গাঙ্গুলির হাতে শিরোপা তুলে দিতে?

কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেনে সেমিফাইনালে মুখোমুখি হয় বাংলা ও কর্ণাটক। বাংলা ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৩১২ রান সংগ্রহ করে। এরপর কর্ণাটককে ১২২ রানে অলআউট করে। ১৯০ রানের লিড পেয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলা অলআউট হয়ে যায় ১৬১ রানে। তাতে তারা লিড পায় ৩৫১ রানে।

৩৫২ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে আজ চতুর্থ দিনেই ১৭৭ রানে অলআউট হয়ে যায় কর্ণাটক। ১৭৪ রানের জয়ে ১৩ বছর পর ফাইনালে চলে যায় বাংলা। বাংলার মুকেশ কুমার ৬১ রানের বিনিময়ে ক্যারিয়ার সেরা ৬ উইকেট শিকার করে ফাইনালে তোলেন দলকে।

৩ উইকেট হারিয়ে ৯৮ রান তুলে তৃতীয় দিন শেষ করেছিল কর্ণাটক। আজ সেখান থেকে ব্যাট করতে নেমে ১৬.৩ ওভারে ৭৯ রান তুলতেই বাকি ৭টি উইকেট হারায়।৯ মার্চ ফাইনালে গুজরাট অথবা সৌরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

১৩ বছর পর ফাইনালে বাংলা

আপডেট টাইম : ০৯:২৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২০