ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

অধিনায়কত্ব ছাড়লেন মাশরাফি

ক্রীড়া ডেস্ক: অধিনায়কত্ব ছেড়ে দিলেও অবসর নিচ্ছেন না মাশরাফি বিন মুর্তজা । বাংলাদেশের ওয়ানডে দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। তবে খেলোয়াড় হিসেবে সুযোগ পেলে খেলা চালিয়ে যাবেন তিনি।

আজ (৫ মার্চ) এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ডাহাতি এই পেসার। জিম্বাবুয়ের বিপক্ষে আগামীকালই অধিনায়ক হিসেবে তাঁকে শেষ বার ওয়ানডেতে দেখা যাবে।

২০১০ সালে দলের গুরুদায়িত্ব বুঝে পেয়েছিলেন ম্যাশ। কিন্তু হাঁটুর ইনজুরির কারণে ঠিকভাবে পারেননি সেই দায়িত্বে মনোনিবেশ করতে। এরপর ২০১৪ সালে ফের পুরোদমে টাইগারদের দায়িত্ব বুঝে নেন টাইগার এই দলপতি। এখন পর্যন্ত ৮৭ ম্যাচে টাইগারদের নেতৃত্ব দিয়েছেন ম্যাশ। নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশকে দুইটি বিশ্বকাপে। বাংলাদেশের ক্রিকেটকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়।

বাংলাদেশের জন্য প্রথম কোন টুর্নামেন্টের শিরোপা আসে তারই হাত ধরে। দেশের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ জয়ের রেকর্ডটিও তার। ৮৭ ম্যাচে অধিনায়কত্ব করে জয় পেয়েছেন ৪৯টি ম্যাচে।

অধিনায়ক হিসেবে সর্বাধিক ওয়ানডে জয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন সাবেক অধিনায়ক এবং বর্তমান নির্বাচক হাবিবুল বাশার। অধিনায়ক হিসেবে ৬৯ ম্যাচে দায়িত্ব পালন করে দেশকে এনে দিয়েছেন ২৯টি জয়। এরপরের অবস্থানেই রয়েছেন ক্রিকেটের বরপুত্র সাকিব আল হাসান। ৫০ ম্যাচে নেতৃত্ব দিয়ে জয় ছিনিয়ে আনতে পেরেছেন তিনি ২৩ ম্যাচে।

সেই সঙ্গে মুশফিকুর রহিম ১১ ম্যাচ, মোহাম্মদ আশরাফুল ৮ ম্যাচ, খালেদ মাসুদ ৪ ম্যাচ, আমিনুল ইসলাম ২ ম্যাচ, আকরাম খান ১ ম্যাচ, খালেদ মাহমুদ ১৫ ম্যাচ, গাজী আশরাফ হোসেন ৭ ম্যাচ, মিনহাজুল আবেদীন ২ ম্যাচ, নাঈমুর রহমান ৪ ম্যাচ, তামিম ইকবাল ৩ ম্যাচ ও রাজিন সালেহ ২ ম্যাচে দেশকে নেতৃত্ব দিয়ে একটি ম্যাচেও জয়ের মুখ দেখেননি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

অধিনায়কত্ব ছাড়লেন মাশরাফি

আপডেট টাইম : ০৬:৫৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২০