ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রের কল্যাণে দলনিরপেক্ষভাবেই কাজ করব: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক অবকাঠামো-নবায়নযোগ্য জ্বালানি খাতে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই: এলজিআরডি মন্ত্রী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের শক্তির উৎস নজরুল: রিজভী প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত

মাগুরায় অপহরণ ও চাঁদাবাজি: চার ছাত্রলীগকর্মী বহিষ্কার

মাগুরা প্রতিনিধি: অপহরণ করে মুক্তিপণ আদায় ও চাঁদাবাজির অভিযোগে মাগুরা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুকান্ত অধিকারী শিশিরসহ চার ছাত্রলীগকর্মীকে বহিষ্কার করা হয়েছে। আজ শনিবার (৭ মার্চ) জেলা ছাত্রলীগের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বহিষ্কৃত অন্য তিন জন হলেন- মাগুরা আদর্শ কলেজ ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক ইমন শেখ, জেলা ছাত্রলীগের সদস্য নয়ন মোল্যা ও টুটুল।

জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল আজ শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ছাত্রলীগ একটি ঐতিহ্যবাহী সংগঠন। মানবিক কল্যাণ ও দেশপ্রেমের দৃঢ় চেতনা নিয়ে এ সংগঠনের পথ চলা। সেখানে কোনও ধরনের অন্যায় অপরাধ মেনে নেওয়া যায় না। অভিযুক্ত ওই চার জনের বিরুদ্ধে বৃহস্পতিবার মহম্মদপুরের বালিদিয়ার তিন ব্যক্তিকে মাগুরা শহর থেকে অপহরণ করে মারধর ও মুক্তিপণ আদায়ের অভিযোগ ওঠে। প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়া যায়। এ কারণে চার জনকে বহিষ্কারের সিন্ধান্ত নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আরও দুই জনের বিষয়ে তদন্ত চলছে। আমরা ঘটনার পরপরই বিষয়টি নিয়ে মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের সঙ্গে আলোচনা করেছি। তিনি এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ঘটনার নিন্দা জানিয়েছেন। পাশাপাশি এ ধরনের অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নিদের্শ দিয়েছেন।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রের কল্যাণে দলনিরপেক্ষভাবেই কাজ করব: রাষ্ট্রপতি

মাগুরায় অপহরণ ও চাঁদাবাজি: চার ছাত্রলীগকর্মী বহিষ্কার

আপডেট টাইম : ১১:৩৭:১৭ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২০