ঢাকা ০১:০০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামী মাসুদ রানার (৫১) যাবজ্জীবন কারাদণ্ড, ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (৮ মার্চ) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শওকত আলী আসামির উপস্থিতে এ রায় দেন।

মাসুদ শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের ভাটটোলা গ্রামের বাসিন্দা।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের পশ্চিম চন্ডিপুর গ্রামের মৃত আলতাফ হোসেনের মেয়ে সায়মা খাতুন পলির সঙ্গে একই ইউনিয়নের ভাটটোলা গ্রামের মাসুদের বিয়ে হয় ১৫ বছর আগে। মাসুদ সাংসারিক জীবনে তেমন কোনও কাজকর্ম না করায় স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকতো। এরই একপর্যায়ে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর রাত প্রায় ১টা থেকে ২টার মধ্যে স্ত্রী সায়মাকে শ্বাসরোধ করে হত্যা করে মাসুদ। এ ঘটনায় নিহতের মা সেতারা বেগম ওই দিনই বাদী হয়ে মাসুদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে মাসুদকে অভিযুক্ত করে ২০১৮ সালের ২৩ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) মাহতাব আলী। সাক্ষ-প্রমাণাদি শেষে আজ দুপুরে বিচারক এই রায় দেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

আপডেট টাইম : ১২:০১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২০