ঢাকা ০১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

আগামী ৩১ মার্চ পর্যন্ত ৮০টি শহর লকডাউন ভারতের

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে আগামী ৩১ মার্চ পর্যন্ত ৮০টি শহর লকডাউন রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত। তালিকায় রাজধানী দিল্লি ছাড়াও মুম্বাই, কলকাতা, চেন্নাই, ব্যাঙ্গালুরুর মতো বাণিজ্যিক ও গুরুত্বপূর্ণ শহর রয়েছে।

দেশটির যেসব শহর থেকে করোনা আক্রান্ত রোগীর তথ্য জানানো হয়েছে সেসব শহরও ৩১ মার্চ পর্যন্ত লকডাউন থাকার তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।

সেগুলো হলো- মহারাষ্ট্র, কেরালা, দিল্লি, গুজরাট, উত্তর প্রদেশ, হরিয়ানা, কর্নাটক, রাজস্থান, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, পাঞ্জাব, জম্মু-কাশ্মীর, লাদাখ, পশ্চিমবঙ্গ, চন্ডিগড়, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, মধ্য প্রদেশ, ওড়িষা, পুড়ুচেরি এবং উত্তরাখন্ড।

অন্যদিকে ভারতজুড়ে সব ধরনের ট্রেন, মেট্রো এবং আন্তঃরাজ্য পরিষেবা বাতিল করা হয়েছে। মার্কেট, মল, সিনেমা হল, স্কুল, কলেজ, জিমনেশিয়াম এরইমধ্যে বিভিন্ন রাজ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। কোথাও কোথাও পাঁচজনের বেশি একত্রিত না হওয়ার জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।

এর আগে রোববার (২২ মার্চ) দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেন, ২৩ মার্চ (সোমবার) সকাল ৬টা থেকে ৩১ মার্চ পর্যন্ত দিল্লি লকডাউন থাকবে। একইসঙ্গে সীমান্ত বন্ধ রাখার কথাও বলেন তিনি।

ভারতে শেষ খবর পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনশ ৯৬ জন। আর মারা গেছেন ৭ জন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

আগামী ৩১ মার্চ পর্যন্ত ৮০টি শহর লকডাউন ভারতের

আপডেট টাইম : ১২:২৭:১৭ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২০