ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

চলমান বিপর্যয় কাটাতে সদস্যদের সহায়তা চায় আইসিসি

ক্রীড়া ডেস্ক : করোনাভাইরাসের কারণে তালা ঝুলছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সদর দরজায়।

ফলে আজকের নির্ধারিত বোর্ড মিটিং হয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে। ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি প্রথমবারের মতো আইসিসির বোর্ড মিটিংয়ে অংশ নেন।

এবারের বোর্ড মিটিংয়ে গত বছরের আর্থিক হিসাব তুলে ধরা হয়। এছাড়াও ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ ও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব থেকে কি পরিমাণ অর্থ আয় হয় সে হিসাব তুলে ধরা হয়।

বিশ্বজুড়ে চলমান করোনা বিপর্যয় শেষে নিজেদের ব্যবসা সঠিক ভাবে চালিয়ে নিতে সদস্যদের সঙ্গে এক হয়ে কাজ করার কথা জানান আইসিসির প্রধান নির্বাহী মানু শাহনে।

‘আমাদের বিস্তৃত ব্যবসায়ের ধারাবাহিকতা আকস্মিক পরিবর্তিত হয়ে গেছে। আমাদেরকে বিশ্বের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার পরিকল্পনা করতে হবে। যেন আমরা আমাদেরকে খুঁজে পাই। আইসিসি বর্তমান অবস্থা বিবেচনায় নিয়ে ভবিষ্যতের ইভেন্টগুলো নিয়ে পরিকল্পনা সাজাচ্ছে। চলমান বিপর্যয় সামলিয়ে কিভাবে ভবিষ্যতের সূচি করা যায় এ নিয়ে সদস্য দেশগুলোর সঙ্গে কাজ করবে আইসিসি।’

নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ সুন্দর করে পরিচালনা করার জন্য ক্রিকেট অস্ট্রেলিয়া এবং আয়োজক কমিটিকে এ মিটিংয়ের মধ্য দিয়ে ধন্যবাদ জানানো হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

চলমান বিপর্যয় কাটাতে সদস্যদের সহায়তা চায় আইসিসি

আপডেট টাইম : ০৫:৫৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২০