ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

করোনা : সারা দেশে ৭১০ চিকিৎসককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের চিকিৎসা কার্যক্রম পরিচালনায় সারা দেশে ৭১০ জন চিকিৎসক ও ৪৩ জন নার্সকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের পরিচালক ডা. হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

রোববার (২৯ মার্চ) দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) অনলাইন ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

ডা. হাবিবুর রহমান বলেন, ‘৭১০ জন চিকিৎসক, ৪৩ জন নার্সকে কোভিড-১৯ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। দেশের ২৬৪টি জেনারেল হাসপাতালের আবাসিক অফিসার, সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ও ঢাকার যেসব হাসপাতালকে আমরা করোনার চিকিৎসার জন্য নির্ধারণ করেছি সেখানকার চিকিৎসকরা এরমধ্যে রয়েছেন।’

হাবিবুর রহমান বলেন, ‘দেশের প্রতিটি স্বাস্থ্য প্রতিষ্ঠানের মেডিক্যাল টেকনোলজিস্টদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। শনিবার এ প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। আশা করছি, প্রশিক্ষণপ্রাপ্ত মেডিক্যাল টেকনোলজিস্টরা তাদের নিজ নিজ স্বাস্থ্য প্রতিষ্ঠানে সন্দেহভাজন কোভিড-১৯ সংক্রান্ত রোগী পেলে তাদের বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করবেন ও সম্প্রসারিত পিসিআর সুবিধাসম্বলিত হাসপাতালগুলোতে স্যাম্পল পাঠাবেন।’

সন্দেহভাজন কোভিড-১৯ রোগীদের হাসপাতালে না এসে ১৬২৬৩, ৩৩৩ অথবা আইইডিসিআরের হটলাইন নম্বরে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

করোনা : সারা দেশে ৭১০ চিকিৎসককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে

আপডেট টাইম : ০৭:৩৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২০