ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শহীদ নাইমা সুলতানার পরিবারের সাথে সাক্ষাৎ করলেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান শহীদ নাইমা সুলতানার পরিবারের সাথে সাক্ষাৎ করলেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান খেলাধুলায় মাদকমুক্ত সমাজ, তৃণমূল থেকে প্রতিভা খুঁজতে চাই: আমিনুল হক মৃত্যু/দণ্ড/প্রাপ্ত হাসিনার হু’ম’কি-ধম’কির দায় ভারত সরকার এড়াতে পারে না: ডা. ইরান ব্যবহারকারীদের বিনামূল্যে আনলিমিটেড চ্যাটের সুযোগ দেবে চ্যাটজিপিটি সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে:তথ্য প্রতিমন্ত্রী সোমবার কয়টায় দেখা যাবে এসএসসির ফল, জানাল বোর্ড চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে গেলেন ভোলা টেলিকমের কর্ণধার মাহমুদুল হাসান সুমন উল্লাপাড়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে : ডা. জুবাইদা রহমান

রাষ্ট্রপতি লন্ডন পৌঁছেছেন

অনলাইন ডেস্ক,সিটিজেন নিউজ: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গতকাল স্থানীয় সময় বিকেলে লন্ডন পৌঁছেছেন। তিনি স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য ১১ দিনের লন্ডন ও জার্মানি সফরে আছেন।
লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার আশিকুন নবী চৌধুরী খবরটি নিশ্চিত করেছেন। খবর বাসস।

তিনি বলেন, ‘রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-০০১) লন্ডনের স্থানীয় সময় গতকাল বিকেল ৩টা ৫১ মিনিটের দিকে হিথরো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।’

রাষ্ট্রপতিকে বিমানবন্দরে স্বাগত জানান যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম।

আবদুল হামিদ লন্ডনের মুরফিল্ড আই হসপিটাল ও বুপা ক্রমওয়েল হসপিটালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন।

বাংলাদেশে ফেরার আগে রাষ্ট্রপতি জার্মানির ফ্রাঙ্কফুর্টে তার স্বাস্থ্য পরীক্ষা করাবেন।

এর আগে গতকাল বুধবার সকাল ৯টা ৩৫ মিনিটে রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের নিয়ে জাতীয় পতাকাবাহী বিমানটি হজরত শাহজালাল (রাহ.) বিমানবন্দর ত্যাগ করে।

শাহজালাল বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক, পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন, কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, কূটনৈতিক কোরের ডিন এবং বাংলাদেশ নিযুক্ত ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ জর্জ কোচেরি, ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন, বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত পিটার ফারেনহোল্টজ, মন্ত্রিপরিষদ সচিব মোহম্মদ শফিউল আলম, মুখ্যসচিব মো. নজিবুর রহমান, তিন বাহিনীর প্রধানগণ, পররাষ্ট্র সচিব এম শহীদুল হক, পুলিশের প্রধান পরিদর্শক (আইজিপি) এবং বেসামরিক ও সামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা রাষ্ট্রপতিকে বিদায় জানান।

এর আগে ৭৫ বছর বয়সী রাষ্ট্রপতি হামিদ গত বছরের জুলাই মাসে লন্ডনে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছিলেন।

আবদুল হামিদ দীর্ঘদিন ধরেই চোখে গ্লুকোমার সমস্যায় ভুগছেন। তিনি জাতীয় সংসদের স্পিকার থাকার সময় থেকেই লন্ডনে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে আসছেন।

প্রেস মিনিস্টার বলেন, রাষ্ট্রপতি ২৬ মে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শহীদ নাইমা সুলতানার পরিবারের সাথে সাক্ষাৎ করলেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান

রাষ্ট্রপতি লন্ডন পৌঁছেছেন

আপডেট টাইম : ১২:৪০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০১৯