ঢাকা ১২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

করোনা কেড়ে নিল পাকিস্তানি কিংবদন্তির প্রাণ

ক্রীড়া ডেস্ক: বিশ্বজুড়ে করোনার প্রাণঘাতী আচরণ চলছেই। ভয়ংকর এই ভাইরাস এবার প্রাণ কেড়ে নিল পাকিস্তানের কিংবদন্তি স্কোয়াশ খেলোয়াড় আজম খানের। গত শনিবার লন্ডনের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি।

গত সপ্তাহে শ্বাসকষ্ট নিয়ে লন্ডনের ইলিং হাসপাতালে ভর্তি হন আজম খান। পরে পরীক্ষায় করোনা ধরা পড়ে। ভাইরাসের সঙ্গে যুদ্ধে আর পেরে উঠেননি পাকিস্তানি কিংবদন্তি। গত শনিবার তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে পরিবার। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৫ বছর।

স্কোয়াশের ইতিহাস লিখতে গেলে আজম খানের নামটি টানতেই হবে। বিশ্বের অন্যতম সেরা স্কোয়াশ খেলোয়াড় ছিলেন তিনি। ১৯৫৯ থেকে ১৯৬২ সাল পর্যন্ত স্কোয়াশে চারবার জেতেন ব্রিটিশ ওপেন।

১৯৬২ সালে জীবনে বড় এক ধাক্কা খান আজম খান, হারান ১৪ বছরের সন্তানকে। এর মধ্যে চোটও পেয়ে বসেছিল। এসব কিছু সামলে উঠতে না পারায় একটু আগেভাগেই খেলোয়াড়ি জীবনকে বিদায় বলেন তিনি।

১৯৫৬ সালেই যুক্তরাজ্যে স্থায়ী হয়েছিলেন আজম খান। জীবনের শেষ সময়টায় সেখানেই বসবাস করছিলেন। দেশে ফেরা আর হয়ে উঠেনি তার।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

করোনা কেড়ে নিল পাকিস্তানি কিংবদন্তির প্রাণ

আপডেট টাইম : ০৭:৫০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২০