ঢাকা ০১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

৩২৭ জাপানি ঢাকা ছাড়লেন

অনলাইন ডেস্ক: করোনাভাইরাসের দীর্ঘমেয়াদী প্রকোপের আশঙ্কায় এবার ঢাকা ছাড়লেন ৩২৭ জন জাপানের নাগরিক। এর মধ্যে বাংলাদেশে কর্মরত দেশটির দূতাবাস ও বিভিন্ন উন্নয়ন সংস্থায় কর্মরত কর্মকর্তারা রয়েছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১০টার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট বিজি ৪০০১ যোগে তারা ঢাকা ছাড়েন।

ঢাকায় অবস্থিত জাপান দূতাবাস সূত্র জানায়, করোনাভাইরাস নিয়ে বর্তমান পরিস্থিতিতে দূতাবাস নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করলে বিশেষ এ ফ্লাইটের ব্যবস্থা করা হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপমহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিশেষ ফ্লাইটটিতে ৩২৭ জন জাপানি যাত্রী রয়েছেন। ফ্লাইটটি সকাল ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে।’

এর আগে গত ৩০ মার্চ কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়েন ২৬৯ মার্কিন নাগরিক। ২৫ মার্চ রাতে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মালয়েশিয়ার ২২৫ জন নাগরিক ঢাকা ছাড়েন। ২৬ মার্চ সকালে দু’টি বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়েন ভুটানের ১৩৯ জন নাগরিক।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

৩২৭ জাপানি ঢাকা ছাড়লেন

আপডেট টাইম : ০১:২০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২০