ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

হানিমুনের বদলে করোনার বিরুদ্ধে লড়ছেন দম্পতি

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের কারণে বিশ্বজুড়ে একরকম ভয়াল পরিস্থিতি। এই পরিস্থিতিতে আমেরিকার দুই মুসলিম চিকিৎসক করোনা রোগীদের সেবা দেওয়ার জন্য ধুমধাম করে বিয়ে ও হানিমুনের সমস্ত পরিকল্পনা বাতিল করে দেন।

দুই সপ্তাহ আগে কাশিফ চৌধুরী ও নাইলা শেরিন নিউ জার্সির এক মসজিদে স্বল্প পরিসরে বিয়ে করেন। কিন্তু এর ১২ ঘণ্টা পরেই শেরিন তার স্বামীকে বিমানবন্দরে বিদায় জানান।

কাশিফ চৌধুরী বলেন, আমরা একে অপরকে বিদায় জানাই। আমাদের চোখ বেয়ে তখন শুধুই পানি।

এরপর নিউ ইয়র্কে কাজে যোগদান করেন শেরিন। যেখানে করোনার ভয়াবহ প্রকোপ চলছে। সেখানেই রোগীদের সেবা দিচ্ছেন তিনি।

শেরিন বলেন, বিয়ের জন্য পছন্দের পোশাক বাছাই করা হয়েছিল। হানিমুনের জন্য বুকিং দেওয়াও হয়েছিল। মহা ধুমধাম করে বিয়ে হওয়ার কথা ছিল মার্চের শেষে। কিন্তু প্রাণঘাতী করোনাভাইরাস সব উলট পালট করে দিল। আমরা সবাই জানি নিউ ইয়র্কের অবস্থা ভাল না। এই অবস্থাতে মহা ধুমধামের বিয়ে সত্যিই বেমানান।

অন্যদিকে কাশিফ চৌধুরী যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের সিডার র্যা পিডস শহরের মারসি মেডিক্যাল হাসপাতালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রোগী দেখছেন।

তিনি বলেন, শেরিনের জন্য আমার অনেক দুশ্চিন্তা হয়, কিন্তু সত্যি তার জন্য আমি গর্বিত।

করোনার প্রকোপে ভয়াবহ অবস্থা যুক্তরাষ্ট্রের। ইতোমধ্যে দেশটিতে ২ লাখ ৭৭ হাজারের বেশি জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ৭ হাজার ৩৯২ জন।

এরমধ্যে নিউ ইয়র্কের অবস্থা সবচেয়ে খারাপ। প্রতিক্ষণে দেশটিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে।

সূত্র : রয়টার্স

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

হানিমুনের বদলে করোনার বিরুদ্ধে লড়ছেন দম্পতি

আপডেট টাইম : ১২:৫০:০৫ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২০