ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

বিশ্বকাপের দুই আসর করোনায় স্থগিত

ক্রীড়া ডেস্ক : প্রাণঘাতি করোনাভাইরাস পৃথিবীজুড়ে ছড়িয়ে পড়েছে ভয়ানক রুপে। গত শুক্রবার একদিনেই সারা বিশ্বে করোনা আক্রান্ত হয়েছে ১ লাখেরও বেশি মানুষ। মারা গেছে ৮ হাজারেরও বেশি।

করোনার ভয়াবহতার কথা চিন্তা করে ক্রীড়াঙ্গনের সব খেলাধুলা বন্ধ করে দেওয়া হয়েছে প্রায় মাসখানেক আগেই। ক্রিকেটের পাশাপাশি, ফুটবলের আন্তর্জাতিক সূচি থেকে শুরু করে ক্লাব ফুটবলও বন্ধ করতে বাধ্য হয়েছে আয়োজকরা। এবার ফুটবলের ভবিষ্যত আয়োজনগুলো নিয়ে ভাবছে আয়োজক কমিটি ফিফা। আর করোনার প্রভাব চিন্তা করে স্থগিত করে দিলো চলতি বছরের আসন্ন দুটি বিশ্বকাপ।

নারীদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ আগামী নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ২-২১ নভেম্বর পর্যন্ত মাঠে গড়ানোর কথা ছিল টুর্নামেন্টটির। ১৬ টি দেশ পাঁচটি ভেন্যুতে শিরোপার জন্য লড়াই করার কথা ছিল। যার মধ্যে প্রথমবারের মতো অংশগ্রহণ করার কথা ছিল ভারতের। তবে করোনার থাবায় স্থগিত করা হলো প্রতিযোগিতাটি। একই ভাগ্য বরণ করে নিতে হলো অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপেরও। আগস্ট-সেপ্টেম্বরে পানামা-কোস্টা রিকায় হওয়ার কথা ছিলো আসরটি।

শনিবার ফিফা জানায়, করোনাভাইরাসের কারণে বিশ্বজুড়ে চলতে থাকা উদ্বেগজনক পরিস্থিতির জেরে এই প্রতিযোগিতাগুলো স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

করোনাভাইরাসের প্রভাব খতিয়ে দেখার জন্য ফিফা কনফেডারেশন্সের ওয়ার্কিং গ্রুপ তৈরি করেছে। তারা বিভিন্ন পরিসংখ্যানের উপর ভিত্তি করে জানিয়েছে, ইউরোপ-আমেরিকার চেয়েও করোনায় ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে ভারতে। তাই তাদের সিদ্ধান্তের ভিত্তিতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ নিয়ে এমন পদক্ষেপ নিয়েছে ফিফা। তারাই পানামা-কোস্টা রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ বিশ্বকাপও স্থগিত করার কথা জানায়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

বিশ্বকাপের দুই আসর করোনায় স্থগিত

আপডেট টাইম : ০১:০৯:৩২ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২০