ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন নবনিযুক্ত গাইবান্ধা ডিসিকে বিএনপি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা। সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা রিংকি হত্যা: ন্যায়বিচারের দাবিতে উলিপুরে মানববন্ধন বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা `২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল’ অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত

২০-২৬ মে দেশব্যাপী ‘কৃষক বাঁচাও সপ্তাহ’ পালন করবে সিপিবি

বিশেষ প্রতিবেদক,সিটিজেন নিউজ: প্রতিটি ইউনিয়নে ‘সরকারি ক্রয় কেন্দ্র’ চালু করে কৃষকের কাছ থেকে ১ হাজার ৪০ টাকা মণ দরে ধান কেনার দাবিতে আগামী ২০-২৬ মে দেশব্যাপী ‘কৃষক বাঁচাও সপ্তাহ’ এর ডাক দিয়েছে সিপিবি।

এ উপলক্ষে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম বৃহস্পতিবার এক বিবৃতি দিয়েছেন। তারা বলেছেন, বাংলাদেশের বর্তমান অগ্রগতির অন্যতম কারিগর হচ্ছে বাংলার কৃষক। তারা দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছে। কিন্তু তারা উৎপাদিত ফসলের ন্যায্য দাম না পেয়ে সর্বশান্ত হচ্ছে। তারা মুনাফালোভী ‘রাইস মিল মালিক’ ও ‘ধান-চাল সিন্ডিকেট’ এর প্রতারণার ফলে উৎপাদন ব্যয়ের অর্ধেক দামে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছে।
নেতারা বলেন, কৃষকদের এ দুরাবস্থা থেকে রক্ষা করতে দেশব্যাপী কৃষক সংগ্রাম গড়ে তোলা জরুরি। তারা আগামী ২০-২৬ মে দেশব্যাপী ‘কৃষক বাঁচাও সপ্তাহ’র ডাক দেন।

এ ছাড়া ইউনিয়ন পর্যায়ে ক্রয় কেন্দ্র চালু, সরকার নির্ধারিত দামে খোদ কৃষকের কাছ থেকে ধান কিনতে সরকারি ক্রয় কেন্দ্রের কর্মচারীদের বাধ্য করতে দেশব্যাপী ক্রয় কেন্দ্রসমূহের সামনে বিক্ষোভ সমাবেশ, অবস্থান ধর্মঘট, গণ দরখাস্তের মাধ্যমে আন্দোলন গড়ে তুলতে কৃষক-ক্ষেতমজুরদের প্রতি আহ্বান জানান সিপিবির শীর্ষ এ দুই নেতা। কৃষকদের প্রতি সহানুভূতিশীল দেশবাসীকে কৃষকদের ন্যায়ভিত্তিক এ আন্দোলনের সঙ্গে সংহতি ও তাদের লড়াইয়ে পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন

২০-২৬ মে দেশব্যাপী ‘কৃষক বাঁচাও সপ্তাহ’ পালন করবে সিপিবি

আপডেট টাইম : ১২:১৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০১৯