ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

করোনায় মারা যাওয়া ডাক্তারকে ‘স্যালুট’ মাশরাফির

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশে করোনা ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে। ইতিমধ্যে হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এই মহামারিতে। আর মৃতের সংখ্যাও ছুঁয়েছে পঞ্চাশ। এর মধ্যে রোগীদের চিকিৎসাসেবা দিতে গিয়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন সিলেটের একজন ডাক্তার।

সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ মোঃ মঈন দেশের এই ক্রান্তিকালেও ভুলেননি নিজের রোগীদের। নিজেকে আত্মোৎসর্গ করেছেন তাদের জন্য। ফলাফল ৫ এপ্রিল হয়েছেন করোনা আক্রান্ত। এর দিন দশেকের মধ্যে পাড়ি জমিয়েছেন পরপারে। আর তাকে ‘স্যালুট’ জানিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা দিয়েছেন একটি বিবৃতি।

নিজের সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে মাশরাফি ডাঃ মঈনের একটি ছবি দিয়েছেন। যে ছবিতে লেখা আছে, ‘হিরোরা কখনো মরে না, যারা তাদের দেখানো পথে এগিয়ে যাবে তাদের মনে এবং হৃদয়ে বেঁচে থাকবেন তারা।’ এই ছবির সঙ্গে দিয়েছেন নিজের বিবৃতি। মাশরাফির দেওয়া বিবৃতি হুবহু তুলে ধরা হলো রাইজিংবিডি’র পাঠকদের জন্য,

‘সবাইকে শোকে ভাসিয়ে চলে গেলেন এক মহৎ প্রাণ ডাক্তার! করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক মানবিক ডাঃ মোঃ মঈন উদ্দিন চলে গেলেন না ফেরার দেশে! তিনি ছিলেন করোনাভাইরাস প্রতিরোধে ফ্রন্ট লাইনের যোদ্ধা। তাঁর এই মৃত্যু হৃদয় বিদীর্ণ করার মত।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের ছোবলে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশও আক্রান্ত। দেশের এই মহাক্রান্তিকালে ডা. মঈন উদ্দিন ছিলেন দেশের মানুষের জন্য আত্মোৎসর্গীকৃত। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত একজন মানবসেবী হিসেবে মানুষের সেবা করে গেছেন তিনি। নিজের জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে মানুষকে তিনি চিকিৎসাসেবা দিয়ে গেছেন।

মানুষের প্রতি, দেশের প্রতি তার এই আত্মত্যাগ শব্দ-বাক্যে প্রকাশের মত নয়। মানবতার জয়গান গাওয়া ক্রান্তিকালের এই যোদ্ধাকে নিশ্চয় গোটা জাতি আজীবন পরম শ্রদ্ধায় স্মরণ করবে।

আমি তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সবশেষে আমি এই বীরযোদ্ধাকে জানাচ্ছি- “স্যালুট”।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

করোনায় মারা যাওয়া ডাক্তারকে ‘স্যালুট’ মাশরাফির

আপডেট টাইম : ০৯:৪৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০