ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

তিন মাসের বেতন একসঙ্গে পেলেন ক্রিকেটাররা

ক্রীড়া ডেস্ক: করোনাভাইরাসের এই সংকট মুহূর্তে ৯৬জন ক্রিকেটারকে এককালীন ৩০ হাজার টাকা করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার তিন মাসের বেতন একসঙ্গে পেলেন প্রথম শ্রেণির চুক্তিতে থাকা ৯১ ক্রিকেটার।
এর আগে ক্রিকেটারদের ছয় মাসের বেতন একসঙ্গে দেয়া হতো। এবার পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বোর্ডের টুর্নামেন্ট কমিটি ক্রিকেটারদের বেতন দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, মার্চের পর প্রতি মাসের বেতন প্রতি মাসেই পাবেন খেলোয়াড়রা। জাতীয় দলে সাবেক হয়ে যাওয়া সিনিয়র ক্রিকেটার আবদুর রাজ্জাক বলেন, প্রতি বছরের শুরুতে চুক্তি নবায়ন করা হয়। কেউ বাদ পড়ে কেউ যোগ হয়। জানুয়ারিতে নতুন তালিকা অনুয়ায়ী সবাই বেতন পেয়ে থাকে। টাকা পেতে মার্চ-এপ্রিলও হয়ে যায়। কোনোবার মে জুনেও পেয়েছি। ছয় মাসের বেতন একসঙ্গে দেয়া হতো। এবার পরিস্থিতি বিবেচনায় বিসিবি যে সিদ্ধান্ত নিয়েছে সেটা অবশ্যই আমাদের জন্য ভালো। সবার জন্য স্বস্তির।
২০১২ সালে প্রথম শ্রেণির ক্রিকেটারদের চুক্তির আওতায় আনা হয়। গত আট বছরে তাদের বেতন বেড়েছে মাত্র ১৫ শতাংশ। এ, বি এবং সি ক্যাটিগরিতে ক্রিকেটারদের বেতন দিয়ে থাকে বিসিবি। এ-ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পান ২৮ হাজার ৭৫০ টাকা, বি-ক্যাটাগরির বেতন ২৩ হাজার এবং সি-ক্যাটাগরির ক্রিকেটাররা পেয়ে থাকেন ১৭ হাজার টাকা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

তিন মাসের বেতন একসঙ্গে পেলেন ক্রিকেটাররা

আপডেট টাইম : ০৩:০১:১৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২০