ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের ৯ ট্রেডে প্রশিক্ষণ শুরু নোয়াখালীতে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা

সাভারে ব্যক্তি উদ্দেগে মধ্যবিত্ত পরিবারের মাঝে গোপনে খাবার পৌঁছে দিচ্ছেন ওবায়দুর রহমান অভি

আনোয়ার হোসেন ( আন্নু),সাভার প্রতিনিধি: করোনা ভাইরাস প্রতিরোধে চলমান কর্মসূচী হিসেবে সাভারে ব্যক্তি উদ্দেগে মধ্যবিত্ত পরিবারের মাঝে গোপনে খাবার পৌঁছে দিচ্ছেন সাভারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ওবায়দুর রহমান অভি।
করোনা ভাইরাস কভিড-১৯ ঠেকাতে সারা দেশের মতো সাভারে চলছে অঘোষিত লকডাউন। ঝুঁকি এড়াতে গৃহ বন্দি থাকা মধ্যবিত্ত পরিবার গুলোর কোনো উপায় খুজে পাচ্ছেনা। এমন পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষ পড়েছে সীমাহীন দুর্ভোগে। লজ্জায় কারো কাছে হাত পাততে পারছেননা। এমনকি ফটোসেশনের কারনে জনপ্রতিনিধিদের দেওয়া ত্রান সামগ্রী নিতে পারছেননা। এমন মানবিক বিপর্যয়ে আিত গোপনে কোন রকম ছবি তোলা ব্যতিত বাসায় গিয়ে খাবার পৌঁছে দিচ্ছেন সাভার সিটি সেন্টারের পরিচালক   ওবায়দুর রহমান অভি। আর এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য তিনি গড়ে তুলেছেন ৩০ সদস্যের একটি স্বেচ্ছাসেবী টিম। ২৪ ঘন্টা খোলা থাকছে দু’টি মোবাইল নম্বর। সেখানে ফোন করা মাত্রই গোপনে ঘরে পৌঁছে যাচ্ছে চাল, ডাল, সহ নিত্য প্রয়োজনীয় পণ্য।
গত ২৬ শে মার্চ থেকে সম্পূর্ণ নিজের অর্থায়নে তিনি চালিয়ে আসছেন এই খাদ্য সহায়তা কার্যক্রম। কোনরূপ প্রচার ছাড়াই প্রতিদিন প্রায় ৫০টি পরিবাকে পৌঁছে দেয়া হচ্ছে এসব খাদ্য সামগ্রী। বিতরণ করা ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে- চাল, ডাল, আলু, পিঁয়াজ, তেলসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য। এছাড়া প্রয়োজন অনুসারে বিভিন্ন পরিবারকে দেয়া হচ্ছে আর্থিক সহায়তাও।
কার্যক্রমের উদ্যোক্তা সাভার সিটি সেন্টারের পরিচালক ওবায়দুর রহমান অভি বলেন,   শুধু কর্মহীন দিনমজুরদেও জন্য জন প্রতিনিধি সহ বিভিন্ন সংগঠন প্রতিদিন ত্রাণ সহায়তা দিচ্ছে। তবে নিম্ন মধ্যবিত্ত পরিবার গুলো যাদের ঘরে খাবার না থাকলেও ফটোসেশনের ভয়ে আসতে পারেননা। আবার লজ্জায় কারো কাছে চাইতেও পারেননা, প্রতিটি পাড়া মহল্লায় এমন পরিবারের খোঁজ নিয়ে গোপনে খাবার পৌঁছে দিতেই আমার এই উদ্যোগ।
তিনি আরোও বলেন, কারো ঘরে খাবার নেই, তবে লজ্জায় চাইতে পারেননা ,সেরকম ভাই- বোনদের ও মধ্যবিত্ত পরিবারের উদ্দেশ্যে বলছি,  আপনারা আমর সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের বাসায় খাবার পৌছে দেব অতি গোপনে। সাভার পৌরসভা এলাকায় বসবাস করেন শুধুু তাদের জন্য আমি কথা দিচ্ছি, আমি এই অনুদান দেব কেউ জানবেনা এবং কোন ফটো সেশন হবেনা। এই বিপদেও সময় সবাই হত দরিদ্রদের পাশে দাড়ানো চেয়ে প্রচারের মাধ্যমে নিজেদের তুলে ধরতেই ব্যস্ত । অসহায় মানুষের দুর্বলতাকে কাজে লাগিয়ে ত্রাণ বিতরণের নামে ছবি তুলে ছড়িয়ে দেয়া হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাই এই পরিবার গুরোকে লজ্জান হাত থেকে বাঁচাতে আমি কাজ করছি। দেশের এই ক্লান্তি লগ্নে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টায় আমি আপনাদের সামান্য সেবা করতে চাই।
সাভারে খাবারের জন্য চুল বিক্রি করলেন এক নারী। হৃদয় বিধারক এই ঘটনা শুনে পাশে দারালেন সাভার সিটি সেন্টারের পরিচালক ওবায়দুর রহমান অভি। প্রকৃতপক্ষে মানুষকে মূল্যয়ন করে বারবার বিভিন দূর্যোগে নিজেকে উৎসর্গ করে দেন তিনি। করোনা যুদ্ধেও থেমে নেই এই ব্যাবসায়ী ও মানবতার ফেরিওয়ালা। নিরবে কোন প্রকার প্রচার ছাড়াই মধ্যবিত্ত পরিবারের ক্ষুধার জ্বালা মেটাচ্ছেন সাভার সিটি সেন্টারের পরিচালক ওবায়দুর রহমান অভি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার

সাভারে ব্যক্তি উদ্দেগে মধ্যবিত্ত পরিবারের মাঝে গোপনে খাবার পৌঁছে দিচ্ছেন ওবায়দুর রহমান অভি

আপডেট টাইম : ০৯:৪৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০