ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

টাঙ্গাইল ভূঞাপুরে কর্মহীন পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করেছেন কর্মহীন হয়ে পড়া গণপরিবহন শ্রমিকরা। রবিবার (২৬ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত তারা ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় রশি টানিয়ে এ কর্মসূচি পালন করেন তারা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে শ্রমিকরা অবরোধ তুলে নেন।

অবরোধে অংশ নেওয়া শ্রমিকরা জানান, করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন যাবৎ বাস চলাচল বন্ধ থাকায় তারা বেকার হয়ে পড়েছেন। অথচ এ সময়ে প্রাইভেট কার, মাইক্রোবাস, ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা প্রতিদিন যাত্রী বোঝাই করে চলাচল করছে।

গণপরিবহন শ্রমিক শরিফ বলেন, ‘সব যানবাহন চলছে। শুধু বাস চলাচলের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এতে করে আমাদের পরিবার পরিজন নিয়ে না খেয়ে থাকতে হচ্ছে। তাই সবাই মিলে রশি টানিয়ে সড়ক অবরোধ করেছি।’

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম বলেন, ‘তাদের সহযোগিতার বিষয়টি বিবেচনা করা হবে।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

টাঙ্গাইল ভূঞাপুরে কর্মহীন পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ

আপডেট টাইম : ১২:৫১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০