ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন

যুক্তরাষ্ট্রে করোনায় ২০২ জন বাংলাদেশির মৃত্যু

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে (কোভিড-১৯) বাংলাদেশিদের মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। রোববার এই মহামারী আরো তিন বাংলাদেশির প্রাণ কেড়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় প্রাণ গেল ২০২ জন বাংলাদেশির।

গতকাল রোববার নিউইয়র্কে দু’জন পুরুষ ও ভার্জিনিয়ায় একজন নারী করোনায় আক্রান্ত হয়ে মারা যান।

নিউইয়র্কে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ১৮৫ জন বাংলাদেশি। ভার্জিনিয়া মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিনজনে। আর নিউজার্সি ও মিশিগানে ছয়জন করে ও মেরিল্যান্ডে একজনের মৃত্যু নিয়ে যুক্তরাষ্ট্রের পাঁচ রাজ্যে ৪০ দিনে করোনায় প্রাণ গেল ২০২ জন বাংলাদেশির।

রোববার নিউইয়র্কে জাসাস কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নায়ক হেলাল খানের বাবা মাওলানা নূর খান (১০১) লং আইল্যান্ডের একটি হাসপাতালে মারা যান। দু‘দিন আগে হেলাল খানের ছোট ভাই মাহবুব খানের শ্বশুর করোনায় আক্রান্ত হয়ে মারা যান।

নিউইয়র্ক পুলিশের ট্রাফিক বিভাগের ম্যানেজার মোহাম্মদ আহসান (৪৬) রোববার মারা যান। করোনায় আক্রান্ত হয়ে আহসান আইনস্টাইন হাসপাতালে দু’সপ্তাহ চিকিৎসায় থেকে মৃত্যুর কাছে হার মানেন। তাকে নিয়ে নিউইয়র্ক পুলিশের ট্রাফিক বিভাগের তিনজন বাংলাদেশির করোনায় মৃত্যু হলো।

এদিকে করোনায় আক্রান্ত ৭১ বছরের খাদিজা বেগম ভার্জিনিয়ার স্প্রিং ফিল্ড সিটিতে নিজ বাসায় রোববার ভোরে মারা যান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম

যুক্তরাষ্ট্রে করোনায় ২০২ জন বাংলাদেশির মৃত্যু

আপডেট টাইম : ০৩:৩০:২৬ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০