ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ

লকডাউনে ২০ শতাংশ পারিবারিক সহিংসতা বেড়েছে

অনলাইন ডেস্ক : বিশ্বে করোনা সংক্রমণ প্রতিরোধে মাত্র তিন মাসের লকডাউনে পারিবারিক সহিংসতা ২০ শতাংশ বেড়েছে। চলতি বছর অন্তত এক কোটি ৫০ লাখ পারিবারিক সহিংসতার ঘটনা ঘটতে পারে। জাতিসংঘের জনসংখ্যা তহবিল ইউএনএফপিএ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, চলতি বছর কয়েক কোটি নারী জন্মনিয়ন্ত্রণ সামগ্রী পাবে না। এছাড়া ২০৩০ সালের মধ্যে কয়েক কোটি কিশোরীর খৎনা ও বিবাহ বিচ্ছেদের শিকার হবে।

সংস্থার নির্বাহী পরিচালক নাটালিয়া কানেম এই প্রতিবেদনকে ‘পুরোপুরি সর্বনাশা’ বলে মন্তব্য করেছেন।

লকডাউনের মধ্যে বিশ্বের বিভিন্ন স্থানে নারীরা সহিংসতার শিকার হচ্ছেন বলে একাধিক সংস্থা জানিয়েছে।

গতকাল মঙ্গলবার ইউএনএফপি এবং এর অংশীদারী প্রতিষ্ঠান এভেনার হেলথ, জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়, ও অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রে মাত্র তিন মাসের লকডাউনে পারিবারিক সহিংসতা ২০ শতাংশ বেড়েছে।

গবেষকরা জানিয়েছেন, লকডাউন দীর্ঘায়িত হলে প্রতি তিন মাসে আরও দেড় কোটি পারিবারিক সহিংসতার ঘটনা ঘটবে। করোনার কারণে সম্পদ ভিন্ন খাতে ব্যবহার করায় পারিবারিক সহিংসতা প্রতিরোধ কর্মসূচি ব্যাহত হচ্ছে। এতে ২০৩০ সালের মধ্যে আরও এক তৃতীয়াংশ পারিবারিক সহিংসতার ঘটনা প্রতিরোধ ব্যাহত হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, করোনার কারণে লকডাউন ও নিষেধাজ্ঞার মেয়াদ আরও তিন মাস বাড়ানো হলে ১১৪টি নিম্ম ও মধ্য-নিম্ম আয়ের দেশের ৪ কোটি ৪০ লাখ নারী জন্মবিরতিকরণ সামগ্রী পাবে না। পরিবার পরিকল্পনা সেবা কার্যক্রমগুলো ব্যাহত হবে। এর ফলে ১০ লাখ অপ্রত্যাশিত গর্ভধারণের ঘটনা ঘটবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক

লকডাউনে ২০ শতাংশ পারিবারিক সহিংসতা বেড়েছে

আপডেট টাইম : ০৪:৫৩:৪২ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০