ঢাকা ০২:২৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

সাভারে করোনা আক্রান্ত আট জনের ৭জনই পোশাক শ্রমিক

আনোয়ার হোসেন আন্নু, সাভার: সাভারে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সাতজনই বিভিন্ন পোশাক কারখানার শ্রমিক। যাদের বয়স ৩৫ থেকে ৩৬ বছরের মধ্যে।
এ নিয়ে সাভারে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩০ জনে। সংক্রমণ থেমে নেই পার্শ্ববর্তী উপজেলা ধামরাইতেও। সেখানেও আক্রান্তের সংখ্যা সাতজন। নতুন আক্রান্ত পোশাক শ্রমিকরা যেসব এলাকায় থাকতেন শুক্রবার ওই সব এলাকা লকডাউন করে দিয়েছে পুলিশ।
সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়েমুল হুদা গত বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সরকারের শীর্ষ পর্যায়ে জরুরি একটি চিঠি পাঠিয়েছিলেন।
ওই চিঠিতে মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সম্ভব দ্রুত সময়ের মধ্যে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ার সকল কারখানা বন্ধসহ সাভারে প্রবেশের পথ বন্ধ করার পরামর্শ দেয়া হয়েছিল। ওই চিঠির বিষয়ে সবশেষ সরকার কি সিদ্ধান্ত নিয়েছে সে বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত করে কেউ কিছু জানাতে পারেননি।
সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার শতাধিক পোশাক কর্মী করোনার পরীক্ষার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। এরমধ্যে যাচাইবাছাই করে ৫০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয় সাভারের প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের ল্যাবে। এদের মধ্যে আটজন তৈরি পোশাক শ্রমিকের শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়। যাদের একজন ধামরাইয়ের বাসিন্দা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র বলছে, গত ২৪ ঘণ্টায় সাভারে আক্রান্ত হওয়া আটজনের মধ্যে সাতজন শ্রমিক কাজ করেন উলাইল এলাকার পৃথক তিনটি তৈরি পোশাক কারখানায়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়েমুল হুদা বলেন, তারা যেমন আশঙ্কা করছিলেন তা এখন বাস্তবে রূপ নিতে শুরু করেছে। এখনই প্রয়োজনীয় ব্যবস্থা না নেয়া হলে এই অঞ্চলে করোনাভাইরাসের বিস্তার ঠেকানো একেবারে অসম্ভব হবে।
তিনি বলেন, পোশাক কারখানা খোলার পর থেকে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। নতুন করে আক্রান্তদের প্রায় সকলেই পোশাক শ্রমিক। তাদের রাজধানীর মিরপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

সাভারে করোনা আক্রান্ত আট জনের ৭জনই পোশাক শ্রমিক

আপডেট টাইম : ১১:৫৩:২০ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২০