ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

করোনায় আক্রান্ত সংসদে দায়িত্বরত তিন পুলিশ এক আনসার সদস্য

নিউজ ডেস্ক : সংসদে দায়িত্বরত তিনজন পুলিশ ও একজন আনসার সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তারা রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় সংসদ ভবনের বটতলায় পুলিশের জন্য তৈরি করা ছাউনিতে থাকত। আর স্পিকার, ডেপুটি স্পিকার, হু্ইপ ছাড়াও সংসদের গেটে দায়িত্ব পালন করত। এজন্য সেখানে যাওয়া ভিআইপিদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

জানা যায়, ১ মে তাদের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। এ তিন পুলিশ সদস্য হলেন, আরিফ, বাদল, মো. খালেক। আর আনসার সদস্য হলেন মো. মাসুদ। এদের সংস্পর্শে আসা সবাইকে সংসদে অবস্থিত এমপিদের বিভিন্ন অফিসে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

এ বিষয়ে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেন, করোনা আক্রান্ত ওই চারজনকে প্রথমে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নেয়া হয়েছে। সেখান থেকে সিদ্ধেশ্বরী স্কুল ও কলেজের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

এ বিষয়ে হুইপ আতিকুর রহমান বলেন, ‘বটতলা পুলিশ রুমে মোট ৫১ জন থাকতেন। তাদের সবাইকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। স্পিকারের বাসায় ১২ জন ডিউটি করতেন। তাদেরকে সংসদের ৩নং ব্লকে রাখা হয়েছে। চারজন পুলিশ সদস্যকে এমপি হোস্টেলের ৬নং ব্লকে রাখা হয়েছে। অন্যদের ৪ নং ব্লকে হোম কোয়ারেন্টাইনে রাখা আছে।’

এক ভিআইপির ড্রাইভার জানান, ‘সংসদে দায়িত্বপালন করা এসব ব্যক্তির শরীরে করোনা ধরা পড়ায় ভিআইপিদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।’

প্রসঙ্গত, দেশে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের প্রাণ কেড়েছে মহামারি করোনা ভাইরাস। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়াল ১৭০ জনে। আক্রান্ত হিসেবে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৫৭১ জন। ফলে দেশে করোনা রোগীর সংখ্যা দাঁড়াল আট হাজার ২৩৮ জনে।

এদিকে, এখন পর্যন্ত দেশে ১৭৪ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৪ জন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

করোনায় আক্রান্ত সংসদে দায়িত্বরত তিন পুলিশ এক আনসার সদস্য

আপডেট টাইম : ০৪:০১:৩৯ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২০