ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

মাদারীপুরে আওয়ামী লীগের দু’পক্ষের গোলাগুলি, ৫ জন গুলিবিদ্ধ

মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এসময় প্রতিপক্ষের গুলিতে ৫জন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। আজ রবিবার দুপুরে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন- পূর্বরাস্তি এলাকার সালাম সরদারের ছেলে রাজ্জাক সরদার (৩২), মজিবর সরদারের ছেলে মামুন সরদার (৩৫), ঘেসু বেপারীর ছেলে পলাশ বেপারী (৩৫), মজিবর সরদারের ছেলে সাদ্দাম সরদার (৩২), ফিরোজ সাহী (৪২) এছাড়াও আরও ৫ জন আহত হয়েছে। গুলিবিদ্ধ ৫ জন সদর হাসপাতালে ভর্তি আছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকায় দীর্ঘদিন ধরেই জেলা যুবলীগের সহ-সম্পাদক বিল্লাল মোল্লার সাথে একই এলাকার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রাজু হাওলাদারের দ্বন্দ্ব চলে আসছিল। এই দ্বন্দ্বের জের ধরেই আজ রবিবার দুপুরে দুই পক্ষের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ১০জন আহত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত রাস্তি ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজু হাওলাদার ও বেল্লাল মোল্লা চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে অবশ্য দু’জনের কেউ বিজয়ী হতে পারেননি। এরপর থেকেই দু’জনের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাঝে মধ্যে চরম উত্তেজনা দেখা দিত। এ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
মাদারীপুর সদর হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত ডাক্তার মফিজুল ইসলাম লেলিন বলেন, সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ ৫ জন সদর হাসপাতালে ভর্তি আছে।
এদের মধ্যে পলাশ বেপারী, মামুন সরদার, সাদ্দাম, বাবু ফকিরসহ ৫জন মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি বিল্লাল মোল্লার লাইসেন্স করা বন্দুক থেকেই গুলি করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

মাদারীপুরে আওয়ামী লীগের দু’পক্ষের গোলাগুলি, ৫ জন গুলিবিদ্ধ

আপডেট টাইম : ০৮:৫১:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২০