ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধামইরহাটে হাসুয়ার কোপে এক যুবক নিহত বাংলাদেশে ২০০ কোটি পাউন্ড পর্যন্ত অর্থায়নের সুযোগ দিচ্ছে যুক্তরাজ্য হারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল মালিকের কাছে ফিরিয়ে দিল আরএমপি নেত্রকোণায় ৫২৫ কেজি ভারতীয় ফুচকাসহ ৪ জন আটক নারী কর্মীদের সুরক্ষায় ১৩ দেশের ২২ ল’ ফার্মের সঙ্গে চুক্তি সেউতায় অভিবাসী ঢল নিয়ে মরক্কোর পরিকল্পনার জোরালো প্রমাণ নেই: স্পেনের প্রধানমন্ত্রী চামড়া শিল্প পুনরুজ্জীবনে সমন্বিত সংস্কার পরিকল্পনা সরকারের : বাণিজ্যমন্ত্রী ডেনমার্কে রুশ নাশকতার প্রস্তুতির বিষয়ে গোয়েন্দা সতর্কতা বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড তরুণদের উদ্যোক্তা হতে অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক

ক্ষুদ্রশিল্পসহ কিছু ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়া হচ্ছে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষকে সুরক্ষিত রেখে দেশের অর্থনীতির চাকা সচল রাখার চেষ্টা চলছে। এজন্য জেলাভিত্তিক ক্ষুদ্রশিল্পসহ কিছু কিছু ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়ার ব্যবস্থা হচ্ছে।

চলমান করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে আজ সোমবার সকালে রংপুর বিভাগের আট জেলার কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময়কালে তিনি একথা জানান।
তিনি বলেন, করোনার কারণে সারা বিশ্বের অর্থনীতি থমকে দাঁড়িয়েছে। এর প্রভাবে দেশের মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেটাই আমাদের লক্ষ্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসরণ করে সব পদক্ষেপ নেয়া হচ্ছে বলেও জানান শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, করোনা মোকাবেলায় ২ হাজার চিকিৎসক ও ৬ হাজার নার্স নিয়োগ দেয়া হচ্ছে। এরই মধ্যে ৫ হাজার নার্স নিয়োগ দেয়া হয়েছে।

শেখ হাসিনা আরও বলেন, খাদ্য সংকট মোকাবেলায় ২১ লাখ টন খাদ্য সংগ্রহ করা হবে। চাষের যোগ্য এক ইঞ্চি জায়গায়ও অনাবাদী না রাখার আহ্বান জানান তিনি।

এছাড়া করোনা সংক্রমণ ঠেকাতে চলমান সাধারণ ছুটির মেয়াদ ১৫ মে পর্যন্ত বাড়ানো হবে বলে জানান তিনি।

করোনার সময়ে তরুণদের চায়ের দোকানে আড্ডা না দেয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

ভিডিও কনফারেন্সের সময় করোনায় মারা যাওয়া পুলিশ সদস্যদের জন্য শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এছাড়া করোনা মোকাবেলায় দায়িত্বরত পুলিশ, সশস্ত্র বাহিনী ও বিজিবিকে ধন্যবাদ জানান তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ধামইরহাটে হাসুয়ার কোপে এক যুবক নিহত

ক্ষুদ্রশিল্পসহ কিছু ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়া হচ্ছে: প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১২:৩৩:০০ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০