ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

হাজীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে গৃহবধূর মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় করোনার উপসর্গ নিয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনায় তিনজনের মৃত্যু হলো।
মৃত গৃহবধূর নাম লিপি আক্তার (২২)। তিনি উপজেলার পৌর ৩নং ওয়ার্ড ধেররা এলাকার ফারুক পাটোয়ারীর স্ত্রী।

জানা যায়, গত ৪-৫ দিন ধরে জ্বর, ডায়রিয়া ও গলাব্যথায় ভুগছিলেন ওই গৃহবধূ। মঙ্গলবার সকাল ১০টার দিকে তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি দল মৃত গৃহবধূর নমুনা সংগ্রহ করেছে।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন যুগান্তরকে জানান, গৃহবধূর মৃত্যুর ঘটনা শুনেছি। স্বাস্থ্যবিধি মেনে পরিবারের ইচ্ছা অনুযায়ী মুসলিম শরিয়াহমতে রাতেই মৃত নারীর জানাজা ও দাফন সম্পন্ন করেন তারা।

তিনি বলেন, করোনা উপসর্গ নিয়ে যে কোনো লোক মৃত্যুবরণ করলে সঙ্গে সঙ্গে থানা প্রশাসনকে জানালে আমরা স্বাস্থ্যবিধি মেনে জানাজা ও দাফনের ব্যবস্থা করি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

হাজীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে গৃহবধূর মৃত্যু

আপডেট টাইম : ১০:০৭:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২০