ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

ভুয়া কাবিননামায় সংসার, সন্তানদের পিতৃত্বের দাবিতে ঘুরছেন বধূ

ডেক্স: বগুড়ার সোনাতলা উপজেলায় ভুয়া কাবিননামা তৈরি করে জাহিদ হাসান (২৮) নামে এক ব্যক্তি ববিতা বেগম (২৬) নামে নারীর সঙ্গে দীর্ঘদিন ধরে সংসার করেছেন বলে অভিযোগ উঠেছে। তাদের সংসারে দুটি সন্তান রয়েছে। বর্তমানে জাহিদ হাসান তার স্ত্রী ও সন্তানদের অস্বীকার করছেন। আর স্বামী ও সন্তানদের পিতৃত্বের দাবি নিয়ে দ্বারে দ্বারে ঘুরছেন ববিতা।

গৃহবধূ ববিতা বেগম ও স্থানীয় সূত্রে জানা যায়, ১২-১৩ বছর আগে বগুড়ার সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়নের গারামারা গ্রামের মৃত সদরুল্লাহর ছেলে গার্মেন্টস কর্মী মো. জাহিদ হাসানের সঙ্গে রাজশাহী জেলার বাঘা উপজেলার চক সাতারি গ্রামের হুদা মন্ডলের মেয়ে গার্মেন্টস কর্মী ববিতা বেগমের পরিচয় হয়। এরপর তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে জাহিদ হাসান ২০১৩ সালের ডিসেম্বর মাসে ভুয়া কাবিননামা তৈরি করে ববিতাকে বিয়ে করেন। এরপর ঢাকার খিলক্ষেতে একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেন তারা। তাদের দাম্পত্য জীবনে জন্ম নেয় দুই ছেলে- পাঁচ বছর বয়সী রাসেল ও তিন বছর বয়সী হৃদয়।

জাহিদ-ববিতা দম্পতি করোনাভাইরাস পরিস্থিতির শুরুতেই গার্মেন্টসের চাকরি ছেড়ে গ্রামের বাড়ি বগুড়ার সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়নের গারামারা এলাকায় আসেন। এরপর কারণে-অকারণে স্ত্রীর ওপর শুরু হয় অমানষিক নির্যাতন। এমনকি দুই ছেলে সন্তানের পরিচয় ও বিয়ে অস্বীকার করেন জাহিদ।

এর মাঝে ববিতাকে গত বুধবার তার স্বামী, শ্বাশুড়ি ও ননদ মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেন। বর্তমানে ওই নারী স্বামীর ও সন্তানদের পিতৃত্বের পরিচয়ের দাবিতে থানায় ও স্থানীয় গণ্যমান্য লোকদের কাছে ঘুরছেন।

এ বিষয়ে সোনাতলার মধুপুর ইউনিয়নের চেয়ারম্যান অসীম কুমার জৈন নতুন জানান, এ বিষয়ে ওই গৃহবধূ তার কাছে এসে বিচার দাবি করেছেন। এ জন্য উভয়পক্ষকে ডাকার ব্যবস্থা করা হয়েছে।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী জানান, ওই গৃহবধূ এ বিষয়ে একাধিক বার থানায় এলেও লিখিত কোনো অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ভুয়া কাবিননামায় সংসার, সন্তানদের পিতৃত্বের দাবিতে ঘুরছেন বধূ

আপডেট টাইম : ১০:০৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০