ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ভাংচুর

অনলাইন ডেক্স: শ্রমিক ছাঁটাইয়ের গুজবে এবং বেতনের দাবিতে গাজীপুরের তিনটি পোশাক কারখানায় বৃহস্পতিবার শ্রমিকরা বিক্ষোভ ও ভাংচুর করেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।

শিল্প-পুলিশ গাজীপুর-২-এর ইন্সপেক্টর রেজাউল করিম রেজা জানান, গাজীপুরের কালিয়াকৈরে ভান্নারা এলাকায় দেইয়্যু ফ্যাশন লিমিটেড নামে একটি কারখানায় ছাঁটাইয়ের গুজবে শ্রমিক অসন্তোষ দেখা দেয়। সকাল সাড়ে ৮টা থেকে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে শ্রমিকরা। পরে কর্তৃপক্ষের সঙ্গে শিল্প পুলিশ আলোচনা করে কাউকে ছাঁটাই করা হবে না মর্মে আশ্বাস দিলে তারা আন্দোলন ত্যাগ করে।

দেইয়্যু কারখানার শ্রমিক রাসেল জানান, ১৬ এপ্রিল শ্রমিকদের মার্চ মাসের বেতন দেয়ার পর ৬ মে পর্যন্ত কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। ওই দিন কিছু শ্রমিককে জোরপূর্বক অব্যাহতিপত্রে স্বাক্ষর নেয় কর্তৃপক্ষ বাকিদের নিতে না পারলেও চার শতাধিক শ্রমিককে মোবাইলে ফোন দিয়ে জানানো হয় তাদের চাকরিচ্যুতি করা হয়েছে তাদের কারখানায় আসার প্রয়োজন নেই।

ফোন উপেক্ষা করে বৃহস্পতিবার সকালে যথারীতি কারখানায় আসলে ওই শ্রমিকদের কারখানায় ভেতরে প্রবেশ করতে দেয়া হয়নি। এর প্রতিবাদে শ্রমিকরা সকাল থেকে কারখানার সামনে অবস্থান করে বিক্ষোভ করতে থাকে।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার জানান, গাজীপুর মহানগরীর ভোগড়া এলাকার সেইলর মুন নামের কারখানায় বৃহস্পতিবার মার্চের বেতন দেয়ার কথা ছিল। সকাল থেকেই শ্রমিকরা কারখানায় বেতনের জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু কারখানা কর্তৃপক্ষ ব্যাংক থেকে টাকা তুলতে না পারায় বিকালেও বেতন দিতে পারেনি। এর প্রতিবাদে শ্রমিকরা বিক্ষোভ ও কারখানায় ভাংচুর চালায়। পরে রোববার বেতন দেয়ার প্রতিশ্রুতি দেয়া হলে শ্রমিকরা চলে যায়।

তিনি জানান, গাজীপুর মহানগরীর সাইনবোর্ড এলাকায় বেন্ডো ফ্যাশন লিমিটেড নামের পোশাক করাখানায় শ্রমিকরা করোনা সংক্রমণরোধে তাদের সুরক্ষা ব্যবস্থাকরণ ও শতভাগ বেতনের দাবিতে বৃহস্পতিবার শ্রমিকরা বিক্ষোভ শুরু করে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ভাংচুর

আপডেট টাইম : ১০:৩৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০