ঢাকা ০৩:১২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে সেপটিক ট্যাংক বিস্ফোরণে দুই শিশুসহ অন্তঃসত্ত্বা নারী নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে সেপটিক ট্যাংক বিস্ফোরণে দুই শিশুসহ এক অন্তঃসত্ত্বা নারী নিহত হয়েছেন। এতে আহত হন আরো পাঁচজন। আজ শুক্রবার সকাল ৬টার দিকে বন্দর উপজেলার মোল্লাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার ও ওসি রফিকুল ইসলাম। তারা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

এ ব্যাপারে ওসি রফিকুল ইসলাম জানান, বন্দরের মোল্লাবাড়ি এলাকায় ৫ তলা ভবন রাবেয়া মঞ্জিলের নীচতলার একটি কক্ষে সেপটিক ট্যাংকটি অবস্থিত। সবাই যখন ঘুমিয়ে ছিল তখনই সকাল ৬টার দিকে বিকট শব্দে সেপটিক ট্যাংকে বিস্ফোরণ ঘটলে কক্ষটি বিধ্বস্ত হয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় দুই সহোদর মাসনুন(১২) ও জিসান(৬)।

তিনি আরো জানান, ট্যাংক বিস্ফোরণের বিকট শব্দে রাবেয়া মঞ্জিলের পাশের একটি চারতলা ভবনের চারতলার একটি দেয়াল পাশ্ববর্তী একটি টিনশেড ভবনের ওপর পড়লে সেখানে অন্তসত্ত্বা নারী লাবনী গুরুতর আহত হন। তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় লাবনীর মেয়ে নাবিলাও গুরুতর আহত হয়। এ বিস্ফোরণে আহত হয় পার্শ্ববর্তী ভবনের মালিক ও তার এক ছেলে এক মেয়েসহ মোট ৫ জন। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

স্থানীয়দের সাথে কথা বললে তারা জানায়, রাবেয়া মঞ্জিলের নীচতলার একটি কক্ষে সেফটি ট্যাংকটি অবস্থিত। সেখানে গ্যাস নির্গমনের পথ বন্ধ হয়ে গিয়েছিল। যে কারণে গ্যাস জমতে জমতে আজ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

নারায়ণগঞ্জে সেপটিক ট্যাংক বিস্ফোরণে দুই শিশুসহ অন্তঃসত্ত্বা নারী নিহত

আপডেট টাইম : ১২:০০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০