ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

‘স্বপ্ন মা সেরা দশ’বিশ্ব মা দিবসে

জ্যেষ্ঠ প্রতিবেদক: ১০ মে (রোববার) বিশ্ব মা দিবস উপলক্ষে বেলা ১১টা ৫ মিনিটে চ্যানেল আইতে প্রচারিত হবে ‘স্বপ্ন মা সেরা দশ’ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব।

‘স্বপ্ন মা স্বপ্নের দেশ, আগামী পৃথিবীর বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে মহিলা বিষয়ক অধিদপ্তর বাস্তবায়িত দারিদ্র‌্য বিমোচনে মাতৃত্বকালীন ভাতাকেন্দ্রীক ‘স্বপ্ন প্যাকেজ’ প্রাপ্ত মায়েদের পারিবারিক স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি, আর্থ-সামাজিক জীবন মান, ব্যক্তিত্ব, নেতৃত্ব ও সৌন্দর্য বিবেচনায় কর্মসূচির ১২ উপজেলা থেকে ১২ জন মা’কে নিয়ে ব্যতিক্রমধর্মী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বেসরকারি সংস্থা ডরপ ও এফএনবি আয়োজিত অনুষ্ঠানে বিচারক হিসাবে ছিলেন গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান ও ডরপ’র উপদেষ্টা পরিষদের সদস্য ইলিয়াস কাঞ্চন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন দিলরুবা সাথী।

সম্প্রতি মহাখালী ব্র্যাক সেন্টার ইনে প্রতিযোগিতার ‍চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান। স্বপ্ন মা সেরা দশ প্রতিযোগিতায় বিজয়ীদের প্রত্যেককে স্যাস, ক্রেস্ট, প্রাইজ বন্ড, সার্টিফিকেট দেওয়া হয়। প্রথম বিজয়ীকে মুকুট পরিয়ে দেন বিশিষ্ট অর্থনীতিবিদ ‘সমৃদ্বিবন্ধু’ ড. কাজী খলীকুজ্জমান আহমদ।

প্রতিযোগিতায় সেরা মা নির্বাচিত হয়েছেন গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ইতি আক্তার।, দ্বিতীয় হয়েছেন লক্ষ্মীপুর সদর উপজেলার ফাতেমা আক্তার, তৃতীয় হন একই জেলার রামগতি উপজেলার রাজিয়া বেগম। বিশেষ সম্মাননা পেয়েছেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার নন্দিতা মন্ডল।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

‘স্বপ্ন মা সেরা দশ’বিশ্ব মা দিবসে

আপডেট টাইম : ১২:৫২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০