ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

সিগারেট খাওয়াকে কেন্দ্র করে মাদ্রাসাছাত্রকে কুপিয়ে হত্যা

ডেক্স: মুন্সীগঞ্জের শ্রীনগরে সিগারেট খাওয়া কেন্দ্র করে এক মাদ্রাসাছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরেক কিশোর।

বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার দেউলভোগ গরুর হাটের ট্রান্সমিটার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রবিউল (১৮) উপজেলার শহীদ মিনার এলাকার দিনমজুর মো. হাবীবের ছেলে ও হাঁসাড়া এলাকার একটি মাদ্রাসার ছাত্র।

আহত কিশোরের নাম আলী হোসেন (১৭)। তার বাবা হাবিবুর রহমান হাবিব স্থানীয় একটি শিশু একাডেমির কর্মচারী।

স্থানীয়রা জানান, গত বুধবার রবিউল ও আলী হোসেন তাদের চেয়ে বয়সে বড় সোহেল (২৮) নামে এক যুবকের সামনে সিগারেট খায়। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

পর দিন বৃহস্পতিবার সন্ধ্যায় মীমাংসার কথা বলে রবিউল ও আলীকে ডেকে আনেন সোহেল। এ সময় সোহেলের ভাই সুমন, শুভ ও নজরুল ইসলামের ছেলে রাকিবসহ কয়েকজন উপস্থিত ছিলেন।

উভয়পক্ষে কথা কাটাকাটির একপর্যায়ে একজন ধারালো দা দিয়ে রবিউলের ঘাড়ে কোপ দিয়ে মাটিতে ফেলে দেয়। আলী হোসেনের পিঠে, হাতে ও বুকে কুপিয়ে মারাত্মক জখম করা হয়।

এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে রবিউলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ঘাতকদের মধ্যে সোহেল উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড বলে জানা গেছে।

শ্রীনগর থানার ওসি মো. হেদায়াতুল ইসলাম ভূঞা জানান, রবিউলের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ ব্যাপারে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

সিগারেট খাওয়াকে কেন্দ্র করে মাদ্রাসাছাত্রকে কুপিয়ে হত্যা

আপডেট টাইম : ০৩:৩৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০