ঢাকা ০৩:১২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

গাজীপুরে সাত পোশাক কারখানায় ১০ শ্রমিক করোনায় আক্রান্ত

গাজীপুর জেলা প্রতিনিধি:গাজীপুরে সাত পোশাক কারখানায় ১০ শ্রমিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

শুক্রবার তিনি  বলেন, আক্রান্ত তিনজন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজন টঙ্গীর গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন। আর ছয়জন হোম আইসোলেশনে রয়েছেন।

তিনি জানান, শুক্রবার পাওয়া তথ্যানুযায়ী, বাঘেরবাজার এলাকার দুই কারখানার তিন নারী শ্রমিকসহ চারজনের শরীরে করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। চারজনেরই বাড়ি সুনামগঞ্জ জেলায়।

টঙ্গীর আউচপাড়া এলাকার একটি কারখানার একজন পুরুষ (২৮) ও একজন নারী (২১) করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছেন। তাদের দুজনের বাড়ি ময়মনসিংহ জেলায়।

এ ছাড়া জিএমপির গাছা থানার বড়বাড়ি এলাকা, সাইনবোর্ড, টঙ্গীর মুদাফা ও জয়দেবপুরের নতুনবাজারে একজন করে পুরুষ শ্রমিক পজিটিভ শনাক্ত হয়েছেন। তাদের বাড়ি যথাক্রমে লালমনিরহাট, রংপুর, টঙ্গী ও জয়পুরহাট জেলায়।

গাজীপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ শাহিন বলেন, শনাক্ত ছয় পোশাক শ্রমিক হোম আইসোলেশনে রয়েছেন। শনাক্ত দুই শ্রমিকের নমুনা পরীক্ষা গাজীপুরে হয়েছে। অন্য চারজন তাদের নিজ জেলায় নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

গাজীপুরে সাত পোশাক কারখানায় ১০ শ্রমিক করোনায় আক্রান্ত

আপডেট টাইম : ০৪:৪০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০