ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

সোহেলে উজ্জ্বল ৫২নং ওয়ার্ড যুবলীগ নেতা

নিজস্ব প্রতিবেদক: করোনার এ মহামারি কালে রাজধানীর উত্তরার বেশ কয়েকটি ওয়ার্ডে স্থানীয় যুবলীগ নেতারা প্রসংশনীয় উদ্যোগ নিয়ে সামনে এগিয়ে এসেছেন। উত্তরার যুবলীগ নেতারা যে যেভাবে পারছেন, সমাজের না খেয়ে থাকা মানুষের পাশে থাকার সাধ্যমতো চেষ্টাও করে যাচ্ছেন। এটি রাজধানীর অন্য এলাকায় তেমন একটা দেখা না গেলেও উত্তরার বিষয়টি বেশ প্রশংসনীয়।

উত্তরা ৫২নং ওয়ার্ডের সোহেল মিয়ার উদ্যোগ তেমনি প্রশংসার দাবী রাখে। তিনি এবং তার টিমমেটরা করোনার প্রাদুর্ভাবের শুরু থেকে প্রতিদিন কিছু না কিছু তুলে দিচ্ছেন গরীব মানুষের মুখে। সমাজের বিত্তবান মানুষেরা যেখানে চুপ করে ঘরে বসে আছে, ঠিক এমন একটি সময়ে যুবলীগের সোহেল প্রায় ৫ শতাধিক পরিবারের পাশে দাঁড়িয়েছে। এর বাইরে পবিত্র রমজান মাসের শুরু থেকে প্রতিদিন প্রায় শতাধিক লোকজনকে ইফতার পরিবশেন করছেন। করোনা ঝুঁকির মুখে থেকে এটি করতে গিয়ে তারা অনেক ত্যাগ স্বীকার করে আসছেন। তারপরও থেমে থাকতে রাজি নয় তিতুমীর কলেজ ছাত্রলীগের সাবেক এ নেতা। বর্তমানে তার কোন রাজনৈতিক পদ পদবি না থাকলেও কাজ করে যাচ্ছেন মানুষের জন্য। তবে দল চাইলে তিনি এ ওয়ার্ডের সভাপতি হতে চান। যুবলীগের বর্তমান কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের হাত ধরে এ ওয়ার্ডে রাজনীতি শুরু করেন তিনি। নব গঠিত উত্তর সিটির নতুন এ ওয়ার্ডে প্রথমবার নির্বাচন করতে এসে ভালো ভোট পেয়ে পরাজিত হন। তারপর থেকেই এ ওয়ার্ডের রাজনীতিতে শক্ত জায়গা করে নেন তিনি।

যুবলীগ নেতা সোহেল মিয়া প্রতিবেদককে বলেন, রাজনীতি বা জনপ্রতিনিধিত্ব করতে চাই মানুষের জন্য। এখন পৃথিবীব্যাপী চলা এ মহামারি বা খাদ্য সংকটের সময় না দাড়ালে মানুষ কি আমাকে ক্ষমা করবে? তাছাড়া আমার নেতা যুবলীগ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সামর্থ্য অনুযায়ী গরীবের পাশে দাঁড়ানোর জন্য বলেছেন, তাই সেটাকেও কর্তব্য মনে করছি। তার চেয়ে বড় কথা হচ্ছে, এ সংকটে কিছু মানুষের মুখে খাবার তুলে দিতে পারছি এটাকেও বড় সুযোগ মনে করছি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

সোহেলে উজ্জ্বল ৫২নং ওয়ার্ড যুবলীগ নেতা

আপডেট টাইম : ০৭:২৪:২৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০