ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

১৫ দিনে অর্ধশতাধিক পোশাক শ্রমিক করোনায় আক্রান্ত

দেশে পঞ্চাশের বেশি পোশাক শ্রমিক নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ২৬ এপ্রিল পোশাক শিল্প চালু হওয়ার পর মঙ্গলবার পর্যন্ত প্রায় ১৫ দিনে এসব শ্রমিকের করোনা পজিটিভ পাওয়া যায়। পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ মঙ্গলবার জানায় করোনা আক্রান্ত শ্রমিকের সংখ্যা ৫৫। এদের মধ্যে ৪৩ জন পুরুষ ও ১২ জন নারী।

তবে শিল্প পুলিশের হিসাবে করোনায় আক্রান্ত পোশাক শ্রমিকের সংখ্যা ৬০।

শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, এ শ্রমিকরা মোট ৩৭টি কারখানার সঙ্গে যুক্ত। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত শ্রমিক আশুলিয়া এলাকার। এ এলাকার ২০টি কারখানার মোট ৩৭ জন শ্রমিক করোনায় আক্রান্ত। এ ছাড়া গাজীপুর এলাকার ১০টি কারখানার ১৩ জন, চট্টগ্রামের তিন কারখানার তিনজন, নারায়ণগঞ্জ শিল্প এলাকায় তিন কারখানার পাঁচজন এবং ময়মনসিংহ এলাকার একটি কারখানার দুজন আক্রান্ত হয়েছেন। তবে খুলনা এলাকায় করোনায় আক্রান্ত কোনো শ্রমিকের তথ্য পাওয়া যায়নি।

বিজিএমই এর তথ্য মতে, ২৮ এপ্রিল প্রথম করোনায় আক্রান্ত পোশাক কর্মী শনাক্ত হন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

১৫ দিনে অর্ধশতাধিক পোশাক শ্রমিক করোনায় আক্রান্ত

আপডেট টাইম : ০৯:১৯:১৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০