ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

শিশুকে ধর্ষণের পর ভিডিও ধারণ করে উল্টো মামলা করতে গিয়ে ধরা খেলেন ৬০ বছরের বৃদ্ধ

ডেস্ক: মুন্সীগঞ্জের শ্রীনগরে ৭ বছরের এক শিশুকে ধর্ষণ করে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে রাখেন ৬০ বছরের এক বৃদ্ধ। ঘটনাটি জানাজানি হলে বৃহস্পতিবার সকালে এলাকাবাসীর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করতে শ্রীনগর থানায় আসেন ধর্ষক সিরাজ বেপারী (৬০)। পরে পুলিশ তাকে আটক করে তার কাছ থেকে ধর্ষণের ধারণকৃত ভিডিও উদ্ধার করে। শ্রীনগর থানার ওসি হেদায়াতুল ইসলাম ভূঁঞা ঘটনার সতত্যা নিশ্চিত করেছেন।

শ্রীনগর থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে উপজেলার উত্তর বালাসুর গ্রামের আ. মজিদ বেপারীর ছেলে সিরাজ বেপারী (৬০) এলাকার কিছু লোকের বিরুদ্ধে ৫ লাখ টাকার চাঁদাবাজি মামলা করতে থানায় আসেন। সিরাজ বেপারী জানান, কিছু লোক তার কাছে ৫ লাখ টাকা চাঁদা চায়। তিনি চাঁদা না দেওয়ায় তার নামে এলাকার ওইসব লোকজন কুৎসা রটাচ্ছে। ঘটনাটি শুনে পুলিশের কাছে সন্দেহজনক মনে হয়।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে স্থানীয় একটি পরিবারের সাথে তিনি সখ্যতা গড়ে তোলেন এবং সুযোগ বুঝে সেই পরিবারের ৭ বছরের এক শিশুকে ধর্ষণ করে। এলাকাবাসীর সন্দেহ হলে তারা সিরাজ বেপারীকে জিজ্ঞাসা করে। এতে তিনি থানায় এসে তাদের বিরুদ্ধে উল্টো চাঁদাবাজির অভিযোগ জানান।

ওসি হেদায়াতুল ইসলাম ভূঞা বলেন, ধর্ষণের প্রমাণ স্বরূপ সিরাজ বেপারীর কাছ থেকে ধারণকৃত ভিডিও উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় ধর্ষণ মামলার প্রস্তুতি চলছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

শিশুকে ধর্ষণের পর ভিডিও ধারণ করে উল্টো মামলা করতে গিয়ে ধরা খেলেন ৬০ বছরের বৃদ্ধ

আপডেট টাইম : ০৮:৫০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০