ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

থামছে না কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে যাত্রীর চাপ

কিছুতেই থামছে না কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌ-রুটে যাত্রী চাপ। প্রতিদিনই উভয় পাড়ে যানবাহনের দীর্ঘ যানজটের সাথে বাড়ছে মানুষের ভিড়ও। সামাজিক দূরুত্ব না মেনেই কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুট হয়ে ঢাকামুখী যাত্রী পারাপার হচ্ছেন। কোনভাবেই কমছে না যাত্রী চলাচল।

করোনার ঝুঁকিতেও ৩ থেকে ৪ গুন অতিরিক্ত ভাড়া দিয়ে ঢাকা থেকে বাড়ি ফিরছে যাত্রীরা।

সিমিত আকারে পোশাক কারখানা চালু এবং ১১ মে থেকে মার্কেট খোলা রাখার ঘোষণার পরে থেকেই কাঠালবাড়ি-শিমুলিয়া নৌরুট হয়ে ঢাকামুখী যাত্রীর চাপ রয়েছে। গণপরিবহন বন্ধ থাকায় অতিরিক্ত ভাড়া দিয়েই দক্ষিণাঞ্চলের হাজার হাজার যাত্রীরা ভ্যান, মোটরসাইকেল ও ইজিবাইকে চড়ে কাঠালবাড়ি ঘাটে এসে ভিড় জমাচ্ছে।

শনিবার সকাল থেকে কাঁঠালবাড়ি ঘাটে যানবাহন ও যাত্রীদের চাপ দেখা গেছে। এদিকে বেড়েছে ছোট যাণবাহন ও পন্যবাহী ট্রাকের চাপও। সরকারের ঘোষণা অনুযায়ী লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকলেও ফেরীযোগে পাড়ি দিচ্ছে সাধারণ যাত্রীরা। এদিকে ছোট যানবাহন ও পন্যবাহী ট্রাকের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ১২টি ফেরি চালু রেখেছে ঘাট কর্তৃপক্ষ।

কাঁঠালবাড়ি ফেরিঘাটের ব্যবস্থাপক আব্দুল আলিম মিয়া জানান, সরকারি নির্দেশনা পাওয়ার পর এই নৌরুটে চলাচলকারী ১৭টি ফেরির মধ্যে ১০টির চলাচল বন্ধ রাখা হয়।

তবে, জরুরি প্রয়োজনে এ্যাম্বুলেন্স ও সরকারি প্রশাসনের কর্মকর্তাদের পারাপারের ৭টি ফেরি সীমিত আকারে চলাচল করতো। যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় এখন ১২টি ফেরি চালু রাখা হয়েছে। লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ থাকায় যাত্রীরা ফেরিতে পারাপার হচ্ছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

থামছে না কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে যাত্রীর চাপ

আপডেট টাইম : ০৮:৪৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০