ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া, দাবি ড্যানিশ গোয়েন্দা সংস্থার মেসির সম্মানে ১০ মিনিটে থামবে খেলা, এক মিনিটের করতালি বাংলাদেশে ২০০ কোটি পাউন্ড দেবে ইউকেইএফ জনগণের ভোগান্তি নিরসনে লং মার্চে অংশ নিচ্ছে এনসিপি : আখতার হোসেন ডিএমপি তেজগাঁও বিভাগের অভিযানে ৬৩ জন গ্রেফতার সি ইউ সি’র উপদেষ্টা ড. প্রদীপ দেবনাথের জন্মদিনে ফুলেল শুভেচ্ছা খুলনা আহছানউল্লাহ কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন চিলমারীতে মধ্যযুগীয় বর্বরতায় নারীর গর্ভস্খলন ও ঘর-বাড়িতে অগ্নি সংযোগের প্রতিবাদে মানব বন্ধন ময়মনসিংহ জেলা পুলিশের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচিতে রেঞ্জ ডিআইজি

যে ৫ বিষয়ে অগ্রাধিকার দেবেন শেখ ফজলে নূর তাপস

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর মৌলিক সুবিধা নিশ্চিতে পাঁচটি বিষয় অগ্রাধিকার দিয়ে কাজ করবেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

দায়িত্ব নেওয়ার পর শনিবার (১৬ মে) বিকেলে অনলাইনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন তাপস।

তিনি বলেন, করোনা মোকাবিলা, মশক নিধন, পরিষ্কার পরিচ্ছন্নতা, জনস্বাস্থ্য ও যানজট- এ পাঁচটি বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে। নির্বাচনী ইশতেহার অনুযায়ী ৯০দিনের মধ্যে দৃশ্যমান পরিবর্তন দেখা যাবে। এরপর পর্যায়ক্রমে অন্যান্য মৌলিক সেবা নিয়ে কাজ করবো।

ডেঙ্গু প্রতিরোধের বিষয়ে তিনি বলেন, মশক নিধনে আগে তেমন কোনো কাজ হয়নি। আমি প্রথমে আগের পরিকল্পনা ও কৌশলগুলো জানবো। তারপর নিজেরগুলো মিলিয়ে পর্যালোচনা করে নতুন কৌশল ঠিক করবো। তবে মশার প্রজনন কেন্দ্র ধ্বংস করা হবে। লার্ভাসাইড ও অ্যাডাল্টিসাইড করে মশক নিধন হবে না। সার্বিকভাবে সম্মিলত পদক্ষেপ নিতে হবে।

এছাড়া ডিএসসিসি থেকে দুর্নীতি নির্মূল করা হবে বলেও জানান তিনি।

এর আগে বেলা সাড়ে ১২টার দিকে নগর ভবনে আসেন তাপস। পরে দুপুর একটার দিকে তার হাতে ঢাকা দক্ষিণের দায়িত্ব হস্তান্তর করেন ডিএসসিসির প্রধান নির্বাহী শাহ মো. এমদাদুল হকের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন তিনি। এসময় তার স্ত্রীও সঙ্গে ছিলেন।

দস্য বিদায়ী মেয়র সাইদ খোকন দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। তবে তিনি বাসা থেকে প্রয়োজনীয় সব কাগজপত্রে স্বাক্ষর করে নগর ভবনে পাঠিয়ে দিয়েছেন। নগরের প্রত্যেক শাখার একটি সংক্ষিপ্ত বিবরণী তাপসকে দেওয়া হয়।

২০১৫ সালের ২৮ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র হন মোহাম্মদ সাঈদ খোকন। গত ১৬ মে তার মেয়াদ শেষ হয়। এবারের নির্বাচনে সাঈদ খোকনকে মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

যে ৫ বিষয়ে অগ্রাধিকার দেবেন শেখ ফজলে নূর তাপস

আপডেট টাইম : ০৯:১৯:০৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০