ঢাকা ০১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

২৪ ঘণ্টায় করোনায় আরও ১৪ জনের মৃত্যু, শনাক্ত ১২৭৩

নিজস্ব প্রতিবেদক : মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা ৩২৮ জনে দাঁড়িয়েছে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ২৭৩ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা ২২ হাজার ২৬৮ জনে দাঁড়িয়েছে।

রোববার (১৭ মে) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, ২৪ ঘণ্টায় নতুন একটিসহ ৪২টি ল্যাবে নমুনা সংগ্রহ এবং পরীক্ষা করা হয়েছে। নতুন করেনমুনা সংগ্রহ করা হয়েছে ৮ হাজার ৫৭৪ এবং পরীক্ষা করা হয়েছে ৮১১৪টি। এর মধ্যে ১২৭৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২২ হাজার ২৬৮ জনের দাঁড়িয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২৫৬ জন। মোট সুস্থ হয়েছেন ৪ হাজার ৩৭৩ জন। সুস্থতার হার ১৯.৬৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৪৭ শতাংশ।

মৃত্যুর সংখ্যা উল্লেখ করে নাসিমা সুলতানা বলেন, মৃতদের মধ্যে ১৩ জন পুরুষ এবং একজন নারী। তাদের বয়স বিশ্লেষণ দেখা যায়, ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ জন, ৩৫-৪০ বছরের মধ্যে ১, ৪১-৫০ বছরের মধ্যে ২, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে তিনজন, ৬১-৭০ বছরের মধ্যে ৩ এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১ জন। যারা মৃত্যবরণ করেছেন তাদের মধ্যে ঢাকা বিভাগে ৯ এবং চট্টগ্রাম বিভাগে ৫ জন।

গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ৩৭৬ জনকে। বর্তমানে আইসোলেশন রয়েছেন ৩ হাজার ২৪৮ জন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

২৪ ঘণ্টায় করোনায় আরও ১৪ জনের মৃত্যু, শনাক্ত ১২৭৩

আপডেট টাইম : ০৪:০৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২০