ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে

গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

ওয়াহিদুজ্জামান,গাজীপুর  : গাজীপুরের হোতাপাড়া এলাকায় এলিগ্যান্ট গার্মেন্টসের শ্রমিকরা বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ করেছেন। রবিবার (১৭ মে) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত তারা বিক্ষোভ করেন।

শ্রমিকরা জানায়, গত মার্চ ও এপ্রিল মাসের বেতন পরিশোধের কথা বলে কর্তৃপক্ষ একাধিকবার প্রতিশ্রুতি দিয়ে ভঙ্গ করেছে। এদিকে ঈদ চলে এসেছে। বাড়িভাড়া, সংসার খরচ, দোকান বাকিসহ নানা খাতে ঋণের পরিমাণ বেড়ে গেছে। এ অবস্থায় বাসা বা বাইরে পাওনাদারদের তাগাদায় তারা অতিষ্ঠ। বর্তমান করোনা পরিস্থিতিতে সংসারে খাদ্য সংকটও দেখা দিয়েছে। দোকান মালিকেরা আর বাকি দিতে চাচ্ছেন না। এ অবস্থায় রবিবার সকাল ৯টা থেকে কারখানার সামনে বিক্ষোভ করেও কোনও সমাধান হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা দুপুর ১১টার দিকে কারখানার গেটে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর করেন। পরে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এ সময় মহাসড়কের দুই পাশে পণ্যবাহী ও ছোট ছোট যানবাহনের জট সৃষ্টি হয়। দুপুর ২টার দিকে শিল্প পুলিশের লোকজন এসে লাঠিচার্জ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে পড়েন।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পরিদর্শক জাহাঙ্গীর হোসেন জানান, বিক্ষোভকারীদের মালিকপক্ষের সঙ্গে আলোচনার আশ্বাস দিয়ে অনেক বোঝানোর পরও তারা মহাসড়ক ছাড়তে রাজি হয়নি। দুপুর ১টার দিকে মৃদু লাঠিচার্জ করলে তারা ছত্রভঙ্গ হয়ে পড়েন। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

আপডেট টাইম : ০৮:৩৩:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০